এক্সপ্লোর

বীরভূমের গ্রামে উদ্ধার হওয়া ৩০টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড

দুবরাজপুরের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ খুনের মামলায় মূল সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল সাহাপুর গ্রাম।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সদাইপুরের সাহাপুর গ্রামে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। দুবরাজপুরের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ খুনের মামলায় মূল সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল সাহাপুর গ্রাম। গতকাল গ্রামে অভিযান চালিয়ে ৩০টা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, সাহাপুর সংলগ্ন তুরুপগড়িহাট গ্রামে গতকাল এক ব্যক্তির বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে।

উল্লেখ্য, একই দিনে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ব্যারাকপুরের আর্দালিবাজারে। জানা গিয়েছে, গতকাল রাতে তিন দুষ্কৃতী বাইকে চড়ে এসে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বোমাবাজির ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

সম্প্রতি বেলঘরিয়ার এবং তার পর পানিহাটিতে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। উত্তর ২৪ পরগনায় তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। ১০ জুলাই রাতে দুটি বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা পানিহাটির বিবিবাগান মোড়ে বিটি রোডের উপর তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক ছড়ায়। রাতেই ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। কী কারণে হামলা, তদন্ত শুরু করে পুলিশ।

পাশাপাশি ৯ জুলাই নারকেলডাঙার বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন রাত ১০টা নাগাদ ষষ্ঠীতলা রোডের একটি বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িটি। আতঙ্কিত বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। কী কারণে এই বোমাবাজি তা এখনও স্পষ্ট নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget