এক্সপ্লোর

অভিযোগ নেই থানায়, মোবাইল ফোন চুরির অভিযোগে কিশোরকে 'মারধর' পুলিশের, কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক

কালনা (বর্ধমান): পূর্বস্থলীতে মোবাইল ফোন চুরির অভিযোগে এই কিশোরকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অথচ ৪৮ ঘণ্টা পর জানা যাচ্ছে মোবাইল চুরির কোনও লিখিত অভিযোগ থানায় দায়েরই হয়নি! এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, পুলিশের এই তৎপরতা তাহলে কীসের ভিত্তিতে? সারা শরীরে অজস্র মারের দাগ আর মনে একরাশ আতঙ্ক নিয়ে ওই কিশোর এখন কাটোয়া হাসপাতালে ভর্তি। ১৪ বছরের ছেলেটির এই অবস্থার নেপথ্যে কি তাহলে পুলিশ ছাড়া অন্য কারও হাতও হয়েছে? পরিবার আঙুল তুলছে পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দিকে। পূর্বস্থলী উত্তরের যোগেশ্বরপুর গ্রামের দিন আনি দিন খাই পরিবারটির দাবি, সোমবার বিকেলে পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁদের বাড়িতে এসে রক্তদান শিবিরের জন্য একশো টাকা চাঁদা চান। কিন্তু, মাটি কেটে পেট চালানো পরিবারের কোনও কোনও দিন একশো টাকা আয়ই হয় না, তারা চাঁদা দেবে কোথা থেকে? অভিযোগ, সেকথা জানানোয় তাদের বলা হয় মিছিলে যেতে হবে। কিন্তু, মিছিলে গেলে তো আবার একদিনের আয়ের রাস্তা বন্ধ! পরিবারের দাবি, এর মধ্যেই ১৪ বছরের এই কিশোর প্রাক্তন বিধায়ককে বলে বসে, এলাকায় তো কোনও উন্নয়ন হয়নি। চাঁদা দেব কেন? পরিবারের দাবি, এতেই রীতিমতো চটে যান প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। অভিযোগ, সবার সামনেই তিনি আঙুল উঁচিয়ে ওই কিশোরকে দেখে নেওয়ার হুমকি দেন। অভিযোগ, এই ঘটনার দু’ঘণ্টার মধ্যেই পূর্বস্থলী থানার পুলিশ এসে একটি মোবাইল ফোন চুরির অভিযোগে ওই কিশোরকে থানায় নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ওই কিশোরের দাবি, থানায় পুলিশের মারধরের মুখে ভয়ের চোটে সে বলে ফেলে মোবাইল ফোনটি পুকুরে ফেলে দিয়েছে। অভিযোগ, এরপর রাত দশটা নাগাদ অন্ধকারের মধ্যে ওই কিশোরকে পুকুরে নামানো হয়। সঙ্গে তার বাবাকেও। কিন্তু, সেখানে তন্নতন্ন করে খুঁজেও কিছু মেলেনি। কিন্তু, পুলিশ সেখানেও ক্ষান্ত দেয়নি। অভিযোগ, এরপর পাশে একটি ইটের পাঁজার কাছে তাদের নিয়ে গিয়ে মোবাইল ফোন খুঁজতে বলা হয়। না মেলায় এই কিশোরকে ফের আমগাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই কিশোরের বাবার দাবি, এরপর তাঁদের ফের থানায় নিয়ে যাওয়া হয়। রাত বারোটা নাগাদ সেখানে পুলিশের কাছে একটি ফোন আসে। তারপরই তাদের ছেড়ে দেওয়া হয়। এসডিও-র কাছে পুরো বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছে ওই কিশোরের পরিবার। যদিও, প্রাক্তন তৃণমূল বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে পুলিশের অতিসক্রিয়তা নিয়েও। অনেকেরই প্রশ্ন, চুরির অভিযোগ থাকলে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করল না কেন? মামলা করল না কেন? মোবাইল চুরির কোনও লিখিত অভিযোগই যদি দায়ের না হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে ব্যবস্থা নিল পুলিশ? যদিও, পূর্বস্থলী থানার ওসি সোমনাথ দাসের দাবি, মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ পেয়েছিলাম। তার ভিত্তিতে ওই কিশোরকে এনে কাউন্সেলিং করা হয়। মারধর করা হয়নি। পুলিশ সুপার কুণাল অগ্রবালকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে কালনার মহকুমাশাসক নিতিন সিঙ্ঘানিয়ার যোগাযোগ করা হলে তিনি বলেন, বাচ্চাকে মারা ঠিক হয়নি। বিডিও এবং এসডিপিওকে বলেছি বিষয়টি দেখতে। এদিকে, এই ঘটনার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরপ করেছে যে, দলনেত্রীর নির্দেশও কী করে অমান্য করছেন নেতারা? কারণ, গত ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, মানুষের বিরুদ্ধে কোনও কাজ করা চলবে না। কারও থেকে টাকা তুলে দল চালানো যাবে না। তৃণমূল নেত্রীর এই নির্দেশের পরও একটা গরীব পরিবারের কাছ থেকে তৃণমূলের কর্মসূচির জন্য চাঁদা চাওয়ার অভিযোগ উঠল কী করে পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে? খোদ দলনেত্রীর টাটকা নির্দেশই কি তাহলে অমান্য করার সাহস দেখাচ্ছেন তপন চট্টোপাধ্যায়? কালনার ঘটনায় এই নাবালককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে! নেপথ্যে না কি প্রাক্তন তৃণমূল বিধায়কের অঙ্গুলিহেলন রয়েছে! কিন্তু, কয়েকদিন আগে পুলিশকেও তো রাজনীতির রং না দেখে কাজ করার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি খোদ পুলিশমন্ত্রীর বার্তাও অমান্য করছে কালনার পুলিশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget