এক্সপ্লোর

রাস্তায় নামল সরকারি বাস, এখনও অমিল বেসরকারি বাস, শহর থেকে জেলায় হয়রানি যাত্রীদের

হাতে গোনা সরকারি বাসের দেখা মিলেছে। একেবারেই দেখা নেই বেসরকারি বাসের।

কলকাতা: করোনা আবহে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। এর মধ্যে দেড়মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের রাস্তায় নেমেছে বাস। রাস্তায় সরকারি বাস দেখা গেলেও অমিল বেসরকারি বাস।

পরিষেবা চালু হলেও মৌলালির মোড়, টালিগঞ্জে সেভাবে দেখা নেই বাসের। হাতে গোনা সরকারি বাসের দেখা মিলেছে। একেবারেই দেখা নেই বেসরকারি বাসের। এদিন বিমানবন্দরের কাছে বাসের জন্য লম্বা লাইন দেখা যায়। সরকারি-বেসরকারি বাসের সংখ্যা অপ্রতুল। অনেক ক্ষেত্রেই বাসে মানা হচ্ছে না কোভিড বিধি। বাসের সংখ্যা কম হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

ধর্মতলা থেকে সামান্য কিছু পরিমাণে ছেড়েছে দুরপাল্লার বাস। যে পরিমাণ বাসের দেখা মিলেছে তার ৯০ শতাংশই সরকারি বাস।  রুবি মোড়ে বাসের লাইনে উধাও দূরত্ব বিধি। বাসেও মানা হচ্ছে না কোভিড নিষেধাজ্ঞা। বাসের সংখ্যা কম হওয়ায় শ্যামবাজারে যাত্রী ভোগান্তির ছবি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না বাস, অভিযোগ যাত্রীদের।

একই অবস্থা জেলাতেও। মালদার চাঁচল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের ৪টি রুটে চালু হল বাস। এর রুটগুলির মধ্যে রয়েছে চাঁচল-কলকাতা, চাঁচল-মালদা ও চাঁচল-রায়গঞ্জ। সরকারি বাস চালু হলেও এই রুটগুলিতে চলছে না বেসরকারি বাস। অধিকাংশ বাসেই দেখা গিয়েছে হাতে গোনা যাত্রী। অন্যদিকে, দেড়মাস পর বারাসাতে তিতুমীর বাসস্ট্যান্ড থেকে ছাড়ল কিছু বেসরকারি বাস। দীর্ঘদিন বন্ধ থাকার জন্য সমস্ত বাস এখনই রাস্তায় চলার মতো অবস্থায় নেই। পরিকাঠামো ঠিক হলে পরবর্তীতে রাস্তায় নামবে আরও কিছু বাস। দাবি বাস চালকদের একাংশের।

কাল কলকাতা ও জেলার রাস্তায় কত সংখ্যাক বাস নামবে, তা নিয়ে সংশয় দেখা দেয় গতকালই। জ্বালানির অগ্নিমূল্যের জেরে প্রায় পনেরো শতাংশ ভাড়া বাড়িয়েছে রাজ্যের অ্যাপ নির্ভর ক্যাব। এই অবস্থায়, বাস মালিকদের সংগঠনগুলি বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে। বাস মালিকদের একাধিক সংগঠন, যেমন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য সংগঠন বাসভাড়া বাড়ানোর দাবি করছেন। বাস মালিকদের সংগঠনগুলির দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। খরচ তুলতে না পেরে ক্ষতির মুখে পড়তে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget