এক্সপ্লোর

সুদীপকে সিবিআই-তলব, ক্ষমতা থাকলে জেলে পুরুন, চ্যালেঞ্জ মমতার

কলকাতা: তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের চিঠি পাঠানোয় কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে দলনেত্রীর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে জেলে পুরুন। নোট বাতিলের প্রতিবাদে প্রায় প্রতিদিনই মোদী সরকারকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সুরেই, সংসদের শীতকালীন অধিবেশনে মোদি সরকারকে নিশানা করে সুর চড়ান তৃণমূল সাংসদরাও। এই প্রেক্ষাপটে সংঘাতের পরিস্থিতি নয়া মাত্রা পেয়েছে সিবিআইয়ের নোটিস ঘিরে। রোজভ্যালিকাণ্ডে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছে তারা। এতে প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মোদীকে কটাক্ষ করে বলেন, প্রতিহিংসার রাজনীতি করছেন। আমাকে অ্যারেস্ট করুন না। হাজার বার প্রতিবাদ করব। অনেক চক্রান্ত করেছেন। যান চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে সবাইকে জেলে পুরুন। আপনি চুরি করেছেন হাজার বার বলব। ডিমোনেটাইজেশন নিয়েও এদিন সোচ্চার ছিলেন মমতা। বলেন, নোট বাতিল একটা বিগ স্ক্যাম। পাঁচ কোটি লোক বেকার হয়ে গিয়েছে। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। মঙ্গলবার তৃণমূল সাংসদকে ফ্যাক্স ও ই-মেল মারফৎ‍ তলব করে সিবিআই। বলা হয় হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, এরপরই মমতার সঙ্গে কথা বলেন সুদীপ। এবিপি আনন্দকে তিনি জানান, দুপুরে সিবিআইয়ের ফোন এসেছিল। বুধ কিংবা বৃহস্পতিবার তাদের দফতরে যেতে বলেছে। কিন্তু কেন, তা জানায়নি। আমি বলেছি, মঙ্গলবারই দিল্লি থেকে ফিরেছি, এত কম সময়ের নোটিসে যাওয়া সম্ভব নয়।আমার অন্য প্রোগ্রাম আছে। এ ভাবে সিবিআই তলব করায় মঙ্গলবার ট্যুইটারে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, আমাদের লোকসভার নেতাকে সিবিআই ৩ বার ফোন করেছে। বিজেপি এই ধরনের প্রতিহিংসার রাজনীতি করছে? এসব করে নোট-বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই থামানো যাবে না। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন করছেন। জেলে ভরার হুমকি দিয়ে এ সব বন্ধ করা যাবে না। তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির অভিযোগ মানতে রাজি নয় বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি সত্যিই প্রতিহিংসার রাজনীতি করলে এত মসণভাবে কি তৃণমূল ফের ২০১৬-য় ক্ষমতায় আসত? দলের আরেক নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, কখন সিবিআই কাকে তলব করবে সেটা তো নিয়ম মেনে চলে। আগেই তো ডেকেছিল। জেনেবুঝেই পলিটিসাইজড করছে। সারদার মতো রোজভ্যালিকাণ্ডেও তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তাকে ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Abhishek Banerjee : আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের
আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের
Suvendu Adhikari : 'শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব', বিধানসভায় বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর...
'শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব', বিধানসভায় বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : 'বাকি ১১০০ কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই', চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর
'বাকি ১১০০ কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই', চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget