এক্সপ্লোর

সরকারি পরীক্ষায় মেলেনি প্ল্যাস্টিক, বাংলার ডিম সম্পূর্ণ নিরাপদ, আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা: সত্যিই কি বাজারে বাজারে প্লাস্টিক-ডিম ঘুরে বেড়াচ্ছে? নাকি নিছকই গুজব? এই জল্পনার মধ্যেই দুটি সরকারি রিপোর্টে উঠে এল, ডিমের আসল ফান্ডা! অর্থাৎ, নমুনা পরীক্ষা করে ডিমে কোনও প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া যায়নি। তিলজলার বাসিন্দা অনিতা কুমার সম্প্রতি যেসব ডিম নিয়ে অভিযোগ তুলেছিলেন, নিজস্ব ল্যাবে সেগুলির পরীক্ষা করে কলকাতা পুরসভা। পরীক্ষা করা হয় অন্যান্য ডিমও। সূত্রের খবর, পরীক্ষায় প্রমাণ মিলেছে, অনিতার কেনা ডিম ও সাধারণ ডিমের খোসা একই। দুটিই তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে। খোসায় প্লাস্টিকের কোনও অস্তিত্ব নেই। অন্যদিকে, এই ঘটনায় ধৃত ব্যবসায়ী শামিম আনসারির দোকান থেকে যে ৩৪টি ডিম বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিসারি সায়েন্সেস’-এ পাঠায় প্রাণী সম্পদ বিকাশ দফতর। সূত্রের খবর, ডিম-পরীক্ষা করে বিশ্ববিদ্যালয় যে রিপোর্ট তৈরি করেছে, তাতে ডিমে প্লাস্টিকের কোনও উল্লেখ নেই। ডিম স্বাভাবিক। রিপোর্টে এও বলা হয়েছে, ডিমের ওমলেট এবং সেদ্ধ করে খেয়ে, স্বাদের কোনও ফারাক ধরা পড়েনি! বিশেষজ্ঞদের মতে, গরম বা অন্য কোনও কারণে ডিম ডিহাইড্রেট হয়ে যায়। ফলে ডিমের জলীয় অংশ কমে গিয়ে, সাদা অংশের ঘনত্ব বেড়ে যায়। তখন সেটা ‘gel’-এর মতো মতো দেখতে লাগে। ডিমকে ঘিরে যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, তার নেপথ্যে মুরগীরও ভূমিকা রয়েছে! বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ও শেষ দিকে মুরগি যে ডিম পারে, সেগুলিতে ক্যালসিয়াম কম থাকে। ফলে, ওই সব ডিমের খোসা পাতলা খোসা পাতলা হয়ে যায়। ডিমের  আকৃতিও বদলে যায়। তখন কুসমকে রক্ষা করার জন্য, প্রাকৃতিক নিয়মেই ডিমের ভিতরের সাদা অংশ মোটা হয়ে যায়। এটাকেই অনেকে প্লাস্টিক বলে ভুল করছেন বলে মত বিশেষজ্ঞদের! সন্দেহ নিরসন করতে অনেকেই ডিমের খোসা পোড়াচ্ছেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, সব জিনিসেরই একটা নিজস্ব গন্ধ আছে। আতঙ্কের আবহে সেটাই হয়তো প্লাস্টিকের গন্ধ বলে মনে হচ্ছে। এই প্রেক্ষাপটে আশ্বস্ত করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। তিনি এদিন বলেছেন, প্লাস্টিক ডিমের কথা বলা হচ্ছে। তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। কে রটাল? গুজবে কান দিতে দেব না। প্লাস্টিক ডিমে খরচ বেশি? কেন বেশি খরচের প্লাস্টিক ডিম বিক্রি করবে? গণেশও একসময় দুধ খেয়েছে।সেরকম কেউ দুধ খেয়ে নেয়নি তো? ডাল মে কুছ কালা তো নেহি হ্যা? বাংলার ডিম স্বাভাবিক...প্রচুর ডিম খান। বুধবারের মধ্যে যন্ত্র আসার পর ডিমের, কুসুমও পরীক্ষা করে দেখবে কলকাতা পুরসভা।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget