এক্সপ্লোর

‘সেবা বিক্রি করা যায় না’, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

হাওড়া: শুক্রবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে ফের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, সেবা বিক্রি করা যায় না। কোথাও আকাশছোঁয়া বিল, কোথাও চিকিৎসায় গাফিলতি, কোথায় বিল না মেটানোয় দেহ আটকে রাখা। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এই পরিস্থিতি নয়া আইন এনে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গড়েছে রাজ্য সরকার। কিন্তু, তারপরও অভিযোগের বিরাম নেই। এনিয়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, গরিব রোগীদের সাহায্য করতে হবে। গরিব মানুষের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। মানুষকে হেনস্থা করলে হবে না। এদিন হাওড়ার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম মিলিয়ে মোট ১৭৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। জেলার স্বাস্থ্য পরিকাঠামোর দিকে তাঁর যে কড়া নজর রয়েছে, তা বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অভিযোগ উঠলে রোগীর পরিবারের সঙ্গে আলোচনা করুন। পাবলিক কমপ্লেন করলে, নিজেরাই সলিউশন করুন। না হলে আমরা ইন্টারফেয়ার করব। এদিনের বৈঠকে অভিযোগ নথিভুক্তের জন্য, জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে গ্রিভান্স সেল গঠনের নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। পাশাপাশি, সরকারি হাসপাতালগুলিতে যেমন -- ডেলভারির রেকর্ড রাখা হয়, সেরকম বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতেও ডেলভারির রেকর্ড এবং সেই সংক্রান্ত তথ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের নিয়ম-বিধির বিষয়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে জানাতে, হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget