এক্সপ্লোর

কয়লাকাণ্ডে এবার মলয় ঘটককে তলব ইডি-র

বিভিন্ন মামলার তদন্তে তৃণমূল নেতাদের তলব ঘিরে  তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।


আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসাবাদের পর, ফের ডেকে পাঠিয়েছে ইডি। রাজ্যের আইনমন্ত্রীকেও ইডি তলব করেছে বলে এএনআই সূত্রে খবর। বিভিন্ন মামলার তদন্তে তৃণমূল নেতাদের তলব ঘিরে  তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।

গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সোমবার আইকোর-মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আইকোর মামলায় ক্যামাক স্ট্রিটে শিল্পসদনে গিয়ে শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। চিটফান্ড নিয়ে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যা জানতে চেয়েছিল, সব জানিয়েছি, জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

আর কয়লাকাণ্ডের তদন্তে, এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। এরইমধ্যে কয়লাকাণ্ডে আগামী সপ্তাহের মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আর তৃণমূলের হেভিওয়েটদের কেন্দ্রীয় এজেন্সির পরপর এই তলব ঘিরেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ।গত সোমবার দিল্লিতে ইডি-র দফতরে গিয়ে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি সূত্রে দাবি, এরপর ফের ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।কিন্তু, কম সময়ের নোটিসে যেতে পারবেন না বলে জানান তিনি। 

অভিষেককে তলব প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, একটা ইন্টেনশন না থাকলে বুঝতে পারেন, আজকে ন’ঘণ্টা জেরা করার পর বলছে কাল আবার আসুন।

এবার ২১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দিল্লির সদর দফতরে ডেকেছে ইডি। শিল্পমন্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং আইনমন্ত্রীকে ইডির তলবের পাশাপাশি এই বিষয়টি নিয়েও সুর চড়িয়েছে তৃণমূল।পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়  বলেছেন, এটা প্রতিহিংসার রাজনীতি। এটাই চালাচ্ছে বিজেপি। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। চিটফান্ডের কেস বাম আমলে আরম্ভ হয়েছিল।

সব মিলিয়ে ভবানীপুরে উপ নির্বাচনের মুখে, কেন্দ্রীয় সংস্থার লাগাতার তলব ঘিরে সরগরম রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget