এক্সপ্লোর

সম্পর্ক ‘ভাঙায়’ টোটোচালকের মাথায় বন্ধুক ঠেকিয়ে কলেজছাত্রীকে গাড়িতে তুলে 'অপহরণ' প্রাক্তন প্রেমিকের, ১৩ ঘন্টা পর উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি ফেরার সময় কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ। টোটো চালকের মাথায় অস্ত্র ঠেকিয়ে, ছাত্রীকে গাড়িতে তুলে চম্পট। পরে উদ্ধার। অধরা অভিযুক্ত প্রেমিক। আটক ২ ভাই। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার কামরাবাদ-মন্দিরতলায়। রাত তখন সাড়ে ৯টা। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর দাবি, মন্দিরতলা থেকে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। চালক ছাড়াও টোটোয় ছিলেন কয়েকজন যুবক। একটু এগোতেই চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তরুণীকে টোটো থেকে নামিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, আগে থেকেই ওই জায়গায় দাঁড়িয়েছিল একটি সাদা বোলেরো। অভিযোগ, জোর করে সেই গাড়িতে তুলে নেওয়া হয় তাঁকে। রাতেই সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নামে পুলিশ। ১৩ ঘণ্টার মধ্যে রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ। সোনারপুর থানার তেমাথার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার করা হয় তরুণীকে। ক’দিন আগেই দিনেদুপুরে খাস তিলজলা থেকে এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে। ২০ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অপহৃতের বন্ধু সহ তিনজনকে। এবারের অবরহণের অভিযোগ সোনারপুরে। পুলিশ জানিয়েছে, অপহৃত ছাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত। আটক করা হয়েছে তাঁর দুই ভাইকে। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গত ৮ বছর ধরে স্থানীয় যুবক প্রসেন রঙের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। পরিবারের অভিযোগ, সম্প্রতি অসামাজিক কাজে জড়িয়ে পড়েন তিনি। তার জেরেই সম্পর্ক ছিন্ন করেন কলেজ ছাত্রী। অভিযোগ, প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়াতেই শুরু হয় হুমকি দেওয়া। দিন দুই আগে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের। এই পরিস্থিতিতে অভিযুক্ত এখনও ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীর পরিবার। পুলিশের কাছে নিরাপত্তার দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget