এক্সপ্লোর

নিয়োগ তালিকায় নেই নাম, মানসিক অবসাদে আত্মহত্যা যুবকের, দাবি পরিবারের

পরিবারের দাবি, চাকরি না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি: আশা ছিল স্কুল শিক্ষক হবেন। সমাজ গড়ার কারিগর হিসেবে পরিচিতি হবে। পরিবারের দাবি, তাই শুধু পরীক্ষা দেওয়াই নয়, এক আত্মীয়কে টাকা পর্যন্ত দিয়েছিলেন যুবক। কিন্তু মেধাতালিকায় নাম নেই। পরিবারের দাবি, চাকরি না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। ঘটনা কোচবিহারের শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের। মৃত যুবকের নাম কৈলাস বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে  শীতলকুচি থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিক্ষকতা করাটাই ছিল একমাত্র লক্ষ্য। আর সেদিকে লক্ষ্য স্থির রেখে এমএ পড়েছিলেন। পরে বিএড করেছিলেন তিনি। দিয়েছিলেন পরীক্ষাও। পরিবারের সদস্যদের দাবি, চাকরি পাওয়ার আশায় তাঁর এক আত্মীয়কে ছয় লক্ষ টাকা দিয়েছিলেন কৈলাস। চলতি সপ্তাহের সোমবার নিয়োগের তালিকা প্রকাশ হয়েছে। অভিযোগ, তাতে নাম নেই কৈলাস বর্মনের। ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্য ভাইরা কৃষিকাজের সঙ্গে যুক্ত। ইচ্ছা ছিল চাকরি করবার। আর তাই বাড়ি ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু সোমবার তালিকা প্রকাশের পরই চুপচাপ হয়ে গিয়েছিলেন বলে দাবি পরিবারের। আজ, রবিবার সকালে বাড়ির সামান্য দূরত্বে পাট খেতের পাশে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের। ওই যুবকের পরিবারের দাবি, তালিকায় নাম না থাকার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন কৈলাস।  

ওই যুবকের বাবা প্রফুল্ল চন্দ্র বর্মন বলেন, “টাকা ছাড়া চাকরি হয় না।  চাকরি পাওয়ার আশায় এক আত্মীয়কে প্রায় ছয় লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু ছেলে চাকরি পায়নি।" পরিবার সূত্রে খবর, ওই আত্মীয় থাকেন কলকাতায়। মৃত যুবকের বাবা আক্ষেপের সুরে বলেন, "চাকরি না পাওয়ার জন্যই মানসিক অবসাদে ভুগছিল ছেলে। আমাদের ধারণা এই কারণে হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে।“ এলাকায় বরাবরই মেধাবি ছাত্র বলে পরিচিত কৈলাস বর্মন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ মাথাভাঙা মর্গে পাঠানো হয়। কী কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget