এক্সপ্লোর

জোটেই আস্থা, মান্নানকে প্রধান বিরোধী দলনেতা করল কংগ্রেস হাইকম্যান্ড

কলকাতা: জোটেই আস্থা রাখল হাইকম্যান্ড। প্রধান বিরোধী দলনেতা হিসেবে তারা বেছে নিল আব্দুল মান্নানকে, যিনি রাজ্যে তৃণমূল সরকার বিরোধী আন্দোলন এবং বাম-কংগ্রেস জোটের অন্যতম মুখ। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, গোপন ভোটাভুটিতে ৪৪ জনের মধ্যে অধিকাংশ কংগ্রেস বিধায়কই, পরিষদীয় দলনেতা পদে মান্নানের পক্ষেই ভোট দিয়েছেন। কিন্তু, কেন বিরোধী দলনেতা পদে মান্নান? প্রথমত, প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, দলীয় নেতৃত্ব মনে করছে, সারদাকাণ্ড-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারবিরোধী আন্দোলনের গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন আব্দুল মান্নান। দ্বিতীয়ত, অন্যান্য বিরোধী দলের কাছেও মান্নানের গ্রহণযোগ্যতা রয়েছে। যা বিধানসভায় কক্ষ সমন্বয়ে সাহায্য করতে পারে। এই দিকটিও শীর্ষ নেতৃত্বে মাথায় রেখেছে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর। তৃতীয়ত, শুরু থেকেই জোটের অন্যতম প্রধান মুখ চাঁপদানির বিধায়ক আব্দুল মান্নান। সেই মান্নানকে বিরোধী দলনেতা করলে জোটের পক্ষে বার্তা দেওয়া যাবে। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, মান্নানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এ কথাও মাথায় রেখেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে থাকা মানস ভুইঁয়াকে দায়িত্ব দিলে অন্যরকম বার্তা যেতে পারত বলেও মনে করছেন অনেকে। কারণ, একসময় এই মানসই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি জোটের পক্ষে নন। সূত্র মারফত এ খবরও পাওয়া গিয়েছিল যে, রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে মানস বলেছিলেন, আমাদের একলা লড়াই করা উচিত। তাছাড়া, ২০১১ সালে যখন কংগ্রেস ও তৃণমূল জোট বেঁধে সরকার গড়েছিল, তখন মমতার শুরুর মন্ত্রিসভাতেও ছিলেন মানস ভুঁইয়া। পরে জোট ভেঙে যায়। মানসও মন্ত্রিত্ব খোয়ান। পর্যবেক্ষকদের একাংশের মতে, এ হেন মানস ভুঁইয়ার বদলে, আব্দুল মান্নানকে বিরোধী দলনেতা করে জোটের বার্তাই দিল কংগ্রেস হাইকম্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget