এক্সপ্লোর

Bankura Contentment Zone: সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোন বাঁকুড়ায়

টাঙানো হয়েছে নো এন্ট্রি বোর্ড। মোতায়েন করা হয়েছে পুলিশ।

বাঁকুড়া: বাঁকুড়া শহরের ৪টি জায়গাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল প্রশাসন। বন্ধ করা হল রাস্তা। টাঙানো হয়েছে নো এন্ট্রি বোর্ড। মোতায়েন করা হয়েছে পুলিশ। কনটেনমেন্ট জোনের সংক্রমিতদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে পুর প্রশাসন।

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে রাজ্য কমছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের নিচে। দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০-এর নীচে। 

এই অবস্থায় ফের যাতে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী না হয় তার জন্য সক্রিয় প্রশাসন। শুক্রবার বাঁকুড়া শহরে করোনা আক্রান্ত ৪টি পরিবারের বাড়ি সংলগ্ন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে হরশ্বর মেলা, অরবিন্দ নগর, খ্রিষ্টানডাঙ্গা ও প্রতাপবাগান। 

বন্ধ করে দেওয়া হয়েছে সংক্রমিতদের বাড়ির সামনের রাস্তা। সেখানে দেওয়া হয়েছে নো এন্ট্রি বোর্ড। এছাড়া স্যানিটাইজ করা হচ্ছে ওই এলাকা। কনটেনমেন্ট জোনের অন্যান্য বাসিন্দাদের চলাফেরায় কোনও নিষেধাজ্ঞা না থাকলেও বহিরাগতদের প্রবেশ আটকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। 

বাঁকুড়া মহকুমাশাসক সুশান্তকুমার ভক্ত জানিয়েছেন, শনিবার সংক্রমিতদের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেন পুর প্রশাসক। বাঁকুড়া পুরসভার প্রশাসক অলকা সেন মজুমদারের কথায়, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করে সরকার। সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী হতে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বাঁকুড়া প্রশাসন সূত্রে খবর, সংক্রমণ যাতে আর না বাড়ে তাই কনটেনমেন্ট জোনে জোর দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী বাঁকুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের। তবু সচেতনতায় ফাঁক রাখতে চায় না স্থানীয় প্রশাসন। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী বাঁকুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের।

পরিসংখ্যান বলছে রাজ্যে নামছে করোনা সংক্রমণের গ্রাফ। ৭৩ দিন পর রাজ্যে আড়াই হাজারেরও নিচে নেমে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।  স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২,৪৮৬ জন। 

এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ১৪,৭৭,০৩৭ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৮৮ জন, এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৫৮ জনের। তবে আজকের হিসেব অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫ জন। অর্থাৎ গতকালের তুলনায় মৃতের সংখ্যাও কমেছে রাজ্যে। 

পাশাপাশি হিসেব বলছেন এ পর্যন্ত ১৭, ২৯৫ জন ব্যক্তি করোনায় প্রাণ হারিয়েছেন রাজ্যে। যদিও সুস্থতার হারও বেড়েছে বর্তমানে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,১০৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪,৩৯,২১৫ জন। বুলেটিনের প্রকাশিত সুস্থতার হার ৯৭.২৮। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget