এক্সপ্লোর

আরএসএসপন্থী সংগঠনের সভায় বিএসএফের ডিজি, উর্দি পরে কেন রাজনীতির মঞ্চে? প্রশ্ন তৃণমূলের

কলকাতা: ছবিতে উর্দি পরিহিত যাঁকে দেখা যাচ্ছে, তিনি বিএসএফ-এর ডিজি কে কে শর্মা। তবে এটা বিএসএফ-এর কোনও অনুষ্ঠানের ছবি। এই অনুষ্ঠান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস মনোভাবাপন্ন এক সংগঠনের। নাম সীমান্ত চেতনা মঞ্চ। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান বন্ধের দাবিতে রবিবার ছিল সীমান্ত চেতনা মঞ্চের চিন্তন বৈঠক। আর সেখানেই একেবারে উর্দি পরে হাজির বিএসএফ-এর ডিজি! এই ছবি সামনে আসার পর থেকেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি নিরাপত্তা বাহিনীতেও গৈরিকিকরণ শুরু হয়ে গেল? এনিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিএসএফ-এর ডিজির পদত্যাগ দাবি করেছে তারা। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিএসএফ ডিজির পদত্যাগ দাবি করছি। কী দেশ তৈরি হচ্ছে! যাদের নিরাপত্তা দেওয়ার কথা সীমান্তে, তারা উর্দি পরে আরএসএসের বৈঠকে। রাজনীতির ইচ্ছে থাকলে উর্দি খুলে যেতে পারেন। সেনা ও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানতে চাওয়া উচিত। বিএসএফ-এর উর্দি আরএসএসের সভায় পরার জন্য নয়। সীমান্তরক্ষার কাজের জন্য। বিএসএফের ডিজির এভাবে আরএসএসপন্থী সংগঠনের চিন্তন শিবিরে হাজির হওয়ার সমালোচনায় সরব সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, উর্দি ছেড়ে সরাসরি দলে যোগ দিন। এগুলো দেশের পক্ষে ভয়ঙ্কর। কংগ্রেস আবার এই ইস্যুতে বিজেপির পাশাপাশি কৌশলে খোঁচা দিয়েছে তৃণমূলকেও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, আরএসএসপন্থী সংগঠনের অনুষ্ঠানে বিএসএফের ডিজির আসা উদ্বেগজনক বিষয়, দুশ্চিন্তার কারণ। নিরাপত্তা বাহিনীর গৈরিকিকরণ হওয়া উচিত নয়। তবে এ ধরনের ছবি আমরা এরাজ্যেও দেখছি। এটা কাম্য নয়। বিরোধীরা একসুরে সমালোচনা করলেও বিজেপি এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছে না। বিজেপি নেতা মোহিত রায়ের সাফাই, এটা কোনও আশ্চর্য হওয়ার মতো ঘটনা নয়। সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের নিয়ে আলোচনা। এলে সমস্যা কোথায়? তৃণমূল রাজনীতি করার জন্য হইচই করছে। আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেছেন, প্রয়োজনে সেনার থেকেও তাড়াতাড়ি তৈরি হতে পারেন স্বয়ংসেবকরা। সেই মন্তব্য ঘিরে যখন সমালোচনার ঝড় উঠেছে, তখন আরএসএস মনোভাবাপন্ন সংগঠনের অনুষ্ঠানে উর্দি পরিহিত অবস্থায় বিএসএফের ডিজি-র হাজিরা, বিতর্ককে আরও জোরাল করল।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget