এক্সপ্লোর

Cooch Behar: সংক্রমণ রুখতে উদ্যোগ, সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত দিনহাটা পুরসভার

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যেই দিনহাটায় নতুন করে খারাপ হচ্ছে পরিস্থিতি।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন দিনহাটা পুরসভা এলাকায়। শনি ও মঙ্গলবার সম্পূর্ণ লকডাউন এর ঘোষণা। শুধুমাত্র ওষুধের দোকান ও রেশন দোকান ছাড়া বাকি সব বন্ধ। সপ্তাহের অন্য ৫ দিন সকাল 8 টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান।

রাস্তায় হাতে গোনা লোক। শুনশান মাছের বাজার। বন্ধ দোকানপাট। রাজ্য জুড়ে কার্যত লকডাউন চললেও, মঙ্গলবার থেকে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউন শুরু হল কোচবিহারের দিনহাটায়। তার মধ্যেই জরুরি প্রয়োজনে রাস্তায় দেখা গেল কয়েকজনকে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যেই দিনহাটায় নতুন করে খারাপ হচ্ছে পরিস্থিতি। জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত শনিবার দিনহাটায় কেউ করোনায় আক্রান্ত হননি। কিন্তু রবিবার ৫ জন সংক্রমিত হন।  সোমবার সংখ্যাটা বেড়ে হয় ৮। একদিকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সেখানে অসম লাগোয়া কোচবিহারের এই শহরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ঠিক হয়েছে সপ্তাহে দু’দিন, মঙ্গল ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে দিনহাটায়। রেশন ও ওষুধের দোকান ছাড়া বন্ধ থাকবে সব। জরুরি পরিষেবা ছাড়া চলবে না গাড়ি। সপ্তাহের বাকি ৫ দিন, সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে সবকিছু। দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, যেহেতু সংক্রমণ বাড়ছে, সকলে সহযোগিতা করবেন আশা করছি। সপ্তাহে ২ দিন সম্পূর্ণ লকডাউন ডেকে কোনও ফল মেলে কিনা, ১০ দিন তা পর্যবেক্ষণ করা হবে। তারপর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৬৫৭ জন। এই সময়পর্বের রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টাতেও সুস্থতার সংখ্যা সংক্রমণের থেকে বেশি। গত একদিনে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭৫ জন। যার জেরে আরও ২৩০ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৬৬ জনে। পাশাপাশি সুস্থতার হার গিয়ে পৌঁছেছে ৯৮.০৫ শতাংশে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget