এক্সপ্লোর

মুর্শিদাবাদে করোনা সন্দেহে ভর্তি সৌদি ফেরত যুবকের মৃত্যু

চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু।

মুর্শিদাবাদ: সৌদি আরব থেকে ফিরে হাসপাতালে মৃত্যু। রবিবার চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হল। শনিবার করোনা সন্দেহে ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, জ্বর, শ্বাসকষ্ট ও রক্তে উচ্চ শর্করার সমস্যা নিয়ে ভর্তি হন ওই যুবক।

বিদেশ থেকে ফেরায় আইসোলেশন ওয়ার্ডেই ভর্তি তাঁকে করা হয়। আজ নমুনা পাঠানো হয় বেলেঘাটার নাইসেডে। চিকিৎসকরা এখনও পরীক্ষার রিপোর্ট হাতে পাননি। তারই আগে মৃত্যু হল মুর্শিদাবাদের যুবকের।

প্রসঙ্গত, আজই নোভেল করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে আরও একজন ভর্তি হয়েছে। আজই সৌদি আরব থেকে কলকাতা বিমানবন্দরে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা এক যুবক। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর তাঁকে বেলেঘাটা আইডি-তে পাঠানো হয়। এনিয়ে করোনা সন্দেহে আইডি হাসপাতালে ভর্তি ২।

উল্লেখ্য, সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে রাজ্য। রাজ্যের ৫ হাসপাতালে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর মেডিক্যালে প্রশিক্ষণ হবে বলে জানা যাচ্ছে। আর জি কর মেডিক্যালেও হবে নমুনা সংগ্রহের প্রশিক্ষণ।

এদিকে সরকারি হাসপাতালের ছাড়াও বেসরকারি হাসপাতালগুলিতেও আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে তৈরি করতে হবে আইসোলেশন কেবিন। জায়গা কম থাকলে, তৈরি করতে হবে আইসোলেশন ওয়ার্ড। প্রস্তুত রাখতে হবে ভেন্টিলেটরের সুবিধাযুক্ত আইসিইউ। করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত রাখতে হবে চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের বিশেষ দলকে। কোনওভাবে তাঁরা যাতে সংক্রমণের শিকার না হন, তার জন্য ওই সমস্ত চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই আমরি, আর এন টেগোর, মেডিকা, ফর্টিস, সিএমআরআই ও বি এম বিড়লা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ফেলা হয়েছে। দোলের পর অ্যাপোলো ও বেলভিউতে চালু হবে আইসোলেশন ওয়ার্ড। পিয়ারলেস ও রুবি জেনারেল হাসপাতালে এখনও আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget