এক্সপ্লোর

Murshidabad on Covid19: ভাত, ডাল, তরকারির সঙ্গে শেষপাতে মিষ্টি, করোনা কালে এক টাকায় মধ্যাহ্নভোজ

উদ্যোক্তাদের দাবি, শুধু দুপুরের খাবার দেওয়া হচ্ছে। ১ টাকায় মিলছে ভাত, ডাল, রুটি, তরকারি, পাঁপড়, চাটনি আর শেষপাতে মিষ্টি। প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে কর্মযজ্ঞ। হেঁশেলে কোমর বেঁধে নেমে পড়েছেন উদ্যোক্তারা। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ভাত, ডাল, রুটি, তরকারি, পাঁপড়, চাটনি আর শেষপাতে মিষ্টি। সব মাত্র ১ টাকায়। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের থানাপাড়ার কালী মন্দির ট্রাস্ট করোনা কালে মানুষের পাশে দাঁড়াতে এমনই অভিনব উদ্যোগ নিল।

রাজ্য সরকারের ৫ টাকায় ডিম-ভাত খাওয়ানোর প্রকল্প চালু হয়েছে ভোটের আগে। এবার মুর্শিদাবাদের এক কালী মন্দির ট্রাস্টের উদ্যোগে ১ টাকায় ভাত-ডাল খাওয়ানোর বন্দোবস্ত। ভয়ঙ্কর করোনা পরিস্থিতি যখন আর্থিক বিপর্যয় ডেকে এনেছে, কর্মহীনের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সময় এই উদ্যোগ। ১ টাকায় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের থানাপাড়া কালী মন্দির ট্রাস্ট।  

উদ্যোক্তাদের দাবি, শুধু দুপুরের খাবার দেওয়া হচ্ছে। ১ টাকায় মিলছে ভাত, ডাল, রুটি, তরকারি, পাঁপড়, চাটনি আর শেষপাতে মিষ্টি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই জন আহারের ব্যবস্থা। প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে কর্মযজ্ঞ। হেঁশেলে কোমর বেঁধে নেমে পড়েছেন উদ্যোক্তারা। 

কুপন দিয়ে খাবার সংগ্রহ করছেন স্থানীয়রা। ২০০টি কুপন প্রতিদিন দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কুপন সংগ্রহের সময়। এরপর সেই কুপন দেখিয়ে দুপুরের খাবার মিলছে সময় মতো।  

সামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির ট্রাস্টের সেক্রেটারি রামকৃষ্ণ সিংহ বলেছেন, 'আমরা এক টাকা নিচ্ছি এই কারণে তাঁদের যেন মনে না হয় দান করা হচ্ছে, আমাদের খাবার নষ্ট করার সুযোগ থাকছে না, কুপন অনুযায়ী দেওয়া হচ্ছে খাবার।' সামশেরগঞ্জের এক বাসিন্দার কথায়, এতে আমাদের খুব সুবিধা হল, খুব ভাল খাবার দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ সাড়া ফেলেছে এলাকায়।  সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। খাবার যাতে নষ্ট না হয়, তাই যতজন কুপন কিনছেন, ততোটাই খাবার রান্না হচ্ছে। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। রাজ্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিত, মৃতের সংখ্যা। কঠিন সময়ে অবশ্য একে অপরের পাশে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। তৈরি হচ্ছে মানবিকতার এক অনন্য বন্ধন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget