এক্সপ্লোর

Coronavirus Train Service : করোনা-ধাক্কায় হাওড়া ও শিয়ালদা ডিভিশনে বাতিল ৫২টি লোকাল ট্রেন, কমছে মেট্রোও

হাওড়া ও শিয়ালদা ডিভিশনে চওড়া হচ্ছে করোনার থাবা । একের পর এক ট্রেনের চালক, গার্ড করোনা আক্রান্ত

অরিত্রিক ভট্টাচার্য ও রুমা পাল, কলকাতা : হাওড়া ও শিয়ালদা ডিভিশনে চওড়া হচ্ছে করোনার থাবা । একের পর এক ট্রেনের চালক, গার্ড করোনা আক্রান্ত । ২ ডিভিশনে বাতিল ৫২টি লোকাল ট্রেন । ১৬টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল । গার্ড ছাড়া চালানো হচ্ছে বেশ কয়েকটি মালগাড়ি ।

দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন ৩ লক্ষ ছাড়াচ্ছে। লাগাতার দু হাজারেরও বেশি সহ নাগরিক প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে এদেশে। রাজ্যেও পরিস্থিতিটা ভয়ঙ্কর। হু হু করে বাড়ছে সংক্রমণ-মৃত্যু!

আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ট্রেন ও মেট্রো রেলের কর্মীরাও একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন!
যার প্রভাব পড়তে শুরু করেছে পরিষেবায়!

শুক্রবারও বাতিল করতে হয়েছে একগুচ্ছ ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে মোট ৫২টি লোকাল ও ১৬টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বহু গার্ড সংক্রমিত হওয়ায়, নির্দিষ্ট কিছু রুটে গার্ড ছাড়াই মালগাড়ি চালানোর ভাবনা রয়েছে।  করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার প্রভাব পড়েছে যাত্রীসংখ্যাতেও। পূর্ব রেল সূত্রে খবর, গত এক সপ্তাহে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে যাত্রীসংখ্যা কমেছে যথাক্রমে ১৩ ও ১৫ শতাংশ।
আইআরসিটিসিরও প্রচুর কর্মী করোনা আক্রান্ত হওয়ায়, বৃহস্পতিবার থেকে বন্ধ রাখতে হয়েছে শিয়ালদার বেস কিচেন। এদিকে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর,  সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে।  ২৫৮টির বদলে ২৩৮টি মেট্রো চলবে এই ক’দিন।   
শনিবার চলবে ২১৮টি মেট্রো। রবিবার চলবে ১০০ টি।  

২৬ এপ্রিল অর্থাত আগামী সোমবার থেকেই মেট্রো কম চালানো হবে।  এদিকে এরইমধ্যে ব্যাঙ্কের অফিসার ও কর্মচারীদের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায়, ব্যাঙ্কিং পরিষেবার সময়সীমা কমানোর আর্জি জানাল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।  

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে তারা অনুরোধ করেছে, কর্মী সঙ্কটের কারণে  ব্যাঙ্কের কাজের সময়সীমা কমিয়ে দুপুর ২টো পর্যন্ত করা হোক।  সেইসঙ্গে প্রতি শনিবার বন্ধ রাখা হোক ব্যাঙ্ক।  এখন গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা পান।  প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।  

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget