এক্সপ্লোর

Cyclone Jawad: শক্তি বাড়ছে জওয়াদের, আজ থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Jawad landfall: বর্তমানে বিশাখাপত্তনম থেকে ২৫০, পুরী (Puri) থেকে ৪৩০, পারাদ্বীপ (Paradwip) থেকে ৫১০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় (Cyclone)।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জওয়াদে (Jawad)। বর্তমানে বিশাখাপত্তনম থেকে ২৫০, পুরী (Puri) থেকে ৪৩০, পারাদ্বীপ (Paradwip) থেকে ৫১০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় (Cyclone)। আজ সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জওয়াদ। তার পর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল বরাবর সরে আগামীকাল দুপুর নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে। এরপর ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার (West Bengal) দিকে হলেও, ক্রমশ তা শক্তিক্ষয় করবে।

এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকেই শুরু হবে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। আগামীকাল কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। 

Cyclone Jawad: শক্তি বাড়ছে জওয়াদের, আজ থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  গঙ্গাসাগর কোস্টাল থানার তরফে মত্‍স্যজীবীরা যাতে মাছ ধরতে না যান, সে বিষয়ে মাইকে প্রচার চালানো হয়।  নামখানা, ফ্রেজারগঞ্জেও সতর্ক করা হয় মত্‍স্যজীবীদের।  জেলা প্রশাসনের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে।  

 

ঘূর্ণিঝড়ের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনতামূলক প্রচার। শনি ও রবিবার নদী-সমুদ্রে যাতে কোনও জলযান না যায় তার জন্য বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দিঘা, মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল। ফসল রক্ষা করতে ধান, আলু ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।

আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপের ফলে বেড়েছে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget