এক্সপ্লোর

NDRF on Cyclone Yaas: সবথেকে খারাপ পরিস্থিতি সামলানোর মতো করে প্রস্তুতি নিন, ইয়াস নিয়ে রাজ্যগুলিকে বার্তা এনডিআরএফ প্রধানের

৪৭ জন করে সদস্যের ১২টি এনডিআরএফের দল ইতিমধ্যে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে।

কলকাতা : চোখ রাঙিয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ঠিক এই অবস্থায় ওডিশা ও পশ্চিমবঙ্গের জন্য বিশেষ সতর্কবার্তা দিলেন এনডিআরএফ প্রধান এসএন প্রধান। তাঁর পরামর্শ, সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এমন ভাবনা নিয়েই প্রস্তুতি নিন। ঘূর্ণিঝড়ের ঝাপটার আঁচ থেকে রাজ্যবাসীকে রেহাই দিতে প্রয়োজনের দ্বিগুণ প্রস্তুত থাকারই পরামর্শ তাঁর।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এনডিআরএফের ১২টি দলকে মোতায়েন করা হয়েছে বলেও জানান এসএন প্রধান। প্রত্যেকটি দলে ৪৭ জন করে সদস্য রয়েছেন। গাছ-ইলেকট্রিক পোল কাটার যন্ত্র, যোগাযোগের গ্যাজেট ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রত্যেকটি দলের কাছেই রয়েছে বলেও জানান তিনি।

ন্যাশনাল ডিসাস্টার রেশপন্স ফোর্সের (এনডিআরএফ) ডিরেক্টর জেনারেল এসএন প্রধান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'দীর্ঘদিন ধরে বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতা থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা হল, যতটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তার থেকে দ্বিগুণ পরিমাণ সতর্কতা নেওয়া দরকার। কারণ এটা প্রকৃতির খেলা, মুহূর্তের মধ্যে যে কোনও সময় তা আয়ত্ত্বের বাইরে চলে যেতে পারে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিবেগে হাওয়া বওয়ার পূর্বাভাস, তাই অতি প্রবল ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি করা দরকার আমাদের।' 

তাঁর সংযোজন, 'যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা সেখানকার জেলাশাসকদের উদ্দেশে আমার বার্তা থাকবে যে জায়গাগুলো সামান্যতম প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানকার লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। সময়মতো মানুষকে সরিয়ে নিয়ে যেতে পারলেই অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়। আর বর্তমান সময়ের সঙ্গে ভারতে বাড়তি প্রস্তুতির প্রয়োজনীয়তা এসে পড়েছে।'

ঘূর্ণিঝড় ইয়াস সামলানোর প্রস্তুতিতে এদিনই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে সমস্ত দফতরকে তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যগুলির সঙ্গে সম্বন্নয় রেখেই কাজ করতে।

ইন্ডিয়ান মেট্রোলজিকাল ডিপার্টমেন্টের পূর্বাভাস ২৬ মে যখন ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে যাবে ঘূর্ণিঝড় ইয়াস তখন ঝোড়ো হাওয়ার গতি ঠেকতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget