এক্সপ্লোর

'ডোন্ট ওরি...প্লিজ স্টে', থমথমে দার্জিলিংয়ের পথে নেমে পর্যটকদের অভয় মুখ্যমন্ত্রীর

দার্জিলিং: মোর্চার জঙ্গি আন্দোলনের পর থমথমে পাহাড়। একদিকে যেমন সাদা কুয়াশায় মুখ ঢেকেছে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে তেমন পর্যটকদের মনে আশঙ্কার কালো মেঘ! বেড়ানোর আনন্দ, বদলে গিয়েছে আতঙ্কে। বৃহস্পতিবারের জঙ্গি আন্দোলনের পর শুক্রবার ১২ ঘণ্টার বন্‍ধ। স্বস্তি-শান্তির খোঁজে পাহাড়ে এসে অশান্তির সম্মুখীন হাজার হাজার পর্যটক। এদিন সকাল থেকেই তাই পাহাড়ের মুখ ভার। কিন্তু পর্যটকদের ভরসা যোগাতে সকাল সকাল ম্যালে হাজির মুখ্যমন্ত্রী! ঘড়িতে তখন সকাল সাড়ে ৭টা। রিচমন্ড হিল থেকে হাঁটতে হাঁটতে ম্যালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকরা যে আতঙ্কের মধ্যে রয়েছেন, বুঝতে অসুবিধা হয়নি মুখ্যমন্ত্রীর। তাই নিজে থেকেই দিলেন অভয়বাণী। পর্যটকদের কাছে এসে বললেন, ভয়ের কিছু নেই। মোর্চার ডাকা বনধে পাহাড়কে সচল রাখার ব্লুপ্রিন্ট এদিন সকালেই রিচমন্ড হিলে বসেই ঠিক করে নেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে সেরে নেন এক প্রস্থ আলোচনা। এরপরই পর্যটকদের শঙ্কা দূর করতে পাহাড়ে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। গাড়িতে চড়ে ঘোরেন দার্জিলিঙের আনাচ-কানাচে। নিজে মাইকিংও করেন তিনি। পর্যটকদের উদ্দেশ্যে বলেন, চিন্তার কোনও কারণ নেই, ডোন্ট ওরি। বেশিরভাগ পর্যটকের মধ্যেই যখন পাহাড় ছাড়ার হিড়িক, তখন ভিন্ন ছবিও দেখা গেল। মমতাকে একজন বলছে দিদি উই ওয়ান্ট টু স্টে। উত্তরে মুখ্যমন্ত্রী তাঁদের অনুরোধ করেন, প্লিজ স্টে। পর্যটনের এই ভরা মরসুমে মোর্চার আন্দোলনে, আদতে যে পাহাড়বাসীরই ক্ষতি এদিন তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ইন্টারন্যাশনাল জায়গা থেকে কত লোক আসে। প্রচুর ট্যুরিস্ট এসেছে এবার। এই ঘটনা ঘটিয়ে মানুষকে বিপদে ফেলা। এটা দেউলিয়াপনা। মানুষ ভীষণ রেগে আছে। বুঝতে পারিনি, কেন এটা করল। লক্ষ্মী না থাকলে ব্যবসা চলবে কোথা থেকে? যদিও পর্যটকদের গায়ে যাতে কোনও আঁচ না পড়ে, সেজন্য উদ্যোগী রাজ্য সরকার। পর্যটকদের কলকাতায় ফেরাতে, শুক্রবার ও শনিবার, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ২ ঘণ্টা অন্তর ফ্রিতে বিশেষ বাসের বন্দোবস্ত করেছে এনবিএসটিসি। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে মিলছে কলকাতায় ফেরার বাস। শুধু তাই নয় পর্যটকদের দার্জিলিং থেকে শিলিগুড়ি আনতে ৯টি বাস ও ২৮টি গাড়িরও বন্দোবস্ত করা হয়েছে। দার্জিলিং বাস স্ট্যান্ডে খোলা হয়েছে হেল্প ডেস্কও। যে সব পর্যটক ফিরতে চাইছেন, তাঁদের নাম নথিভুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি রাজ্য সরকারের অনুরোধে এদিন সকাল ৬টা থেকে খুলে দেওয়া হয় বাগডোগরা বিমানবন্দর। পর্যটকদের কলকাতায় ফেরাতে শনিবার দুপুর ৩টে ৪০ ও সন্ধে ৬টা ৪৫-এ বাগডোগরা থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। পর্যটকদের এখন একটাই কামনা, নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরা! তবেই হবে আতঙ্ক-মুক্তি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget