এক্সপ্লোর

করোনা আবহে ঢাকি-শূন্য শিয়ালদা স্টেশন, ফাঁপরে পুজো উদ্যোক্তারা, ডাউনলোড করেই বাজবে বোল!

মহালয়ার পর থেকেই শিয়ালদা স্টেশন চত্বরে শোনা যেত আগমনীর সুর। ঢাকের শব্দ হয়ে উঠত শহরের হৃদস্পন্দন৷ দূর দূরান্তের জেলা থেকে হাজির হতেন ঢাকিরা। তাঁদের তাল, লয়, ছন্দ, ভঙ্গিমায় বহুমাত্রিকতা৷ কখনও আবার ঢাক, কুড়কুড়ির যুগলবন্দি৷ কৃষ্টি-সংস্কৃতি, আবেগ-উৎসব মিলে-মিশে একাকার৷

কলকাতা: বিগত বছরগুলোয় এই সময় ঢাকের তালে জমজমাট থাকে শিয়ালদা স্টেশন চত্বর। এবছর সেখানে শুনশান। ট্রেন না চলায় আসেনি ঢাকির দল। অনেকে আবার করোনা শঙ্কায় গ্রামের বাইরে বেরতে চাইছেন না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। মহালয়ার পর থেকেই শিয়ালদা স্টেশন চত্বরে শোনা যেত আগমনীর সুর। ঢাকের শব্দ হয়ে উঠত শহরের হৃদস্পন্দন৷ দূর দূরান্তের জেলা থেকে হাজির হতেন ঢাকিরা। তাঁদের তাল, লয়, ছন্দ, ভঙ্গিমায় বহুমাত্রিকতা৷ কখনও আবার ঢাক, কুড়কুড়ির যুগলবন্দি৷ কৃষ্টি-সংস্কৃতি, আবেগ-উৎসব মিলে-মিশে একাকার৷ সুর-সংঘাতে জমজমাট হয়ে উঠত শিয়ালদা স্টেশন-চত্বর। সেখানেই হত বায়না। দরে পোষালে সোজা মণ্ডপের দিকে রওনা। পুজোর ৫টা দিন, থাকা-খাওয়ার ঠিকানা। কিন্তু, করোনা আবহে এবছর সব ওলট-পালট। সংক্রমণ-শঙ্কায় চলছে না ট্রেন। ফলে ঢাকি-শূন্য শিয়ালদা স্টেশন। যে আওয়াজ না শুনলে পুজো শুরু হয় না। শিয়ালদায় দূর-দূরান্ত থেকে ঢাকিরা আসেন। বায়না করে। ট্রেন চলছে না। করোনায় ঢাকিরা আসছেন না। শিয়ালদা শুনশান। কেউ আসতে পারছেন না ট্রেন চলছে না বলে। কেউ আবার সংক্রমণের ভয়ে এবছর গ্রামের বাইরে বেরতে চাইছেন না। এত বছরের পুরনো অভ্যাসে, ছেদ ফেলল মারণ ভাইরাস। ঢাকিদেরও যেমন মন ভালো নেই, তেমন, ঢাকি-সঙ্কটে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারাও। পার্কসার্কাস ময়দান দুর্গোৎসবের উদ্যোক্তা হেমন্ত দে বলছেন, ‘যাঁরা আমাদের প্রতিবছর ঢাক বাজায়, তারা এবছর আসেনি। সমস্যা তো হচ্ছেই।’ কাশীবোস লেন দুর্গোত্‍সব কমিটির উদ্যোক্তা সৌমেন দত্ত বলছেন, ‘আমাদের ১২ জনের দল আসে। ৩-৪ জনকে বলেছি এসো। তোমাদের দিয়েই কাজ চালাতে হবে। তবে আসতে রাজি হচ্ছে না।’ অনেকে আবার ঢোকের বোল ডাউনলোড করে চালানোর কথাও ভেবেছেন। সকলেরই একটাই প্রার্থনা। এবছর উত্‍সব-আকাশে করোনার যে কালো মেঘ, তা যেন আর কখনও ফিরে না আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget