এক্সপ্লোর

এবার থেকে জল ছাড়ার তথ্য অনলাইনে জানাবে ডিভিসি

কলকাতা: এবার থেকে অনলাইনেই মিলবে জল ছাড়ার তথ্য। আগাম সতর্ক হতে পারবেন সাধারণ মানুষ। জলাধার থেকে সতর্কতা ছাড়াই জল ছাড়ার অভিযোগ নস্যাৎ করতে অভিনব উদ্যোগ দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-র। ফি বছর বর্ষাকালে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয় হাজার হাজার দুর্গতকে। এই পরিস্থিতির জন্য বৃষ্টির সঙ্গে সমানভাবে দায়ী করা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-কে। অভিযোগ, আগাম সতর্কবার্তা জারি না করে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই অভিযোগ এড়াতেই এবার ডিভিসি-র সিদ্ধান্ত, প্রথা মাফিক সতর্কবার্তা জারি করা ছাড়াও জল ছাড়ার যাবতীয় তথ্য এবার থেকে জানানো হবে অনলাইনে। আগামী সোমবার থেকে তথ্য পাওয়া যাবে ডিভিসি-র ওয়েবসাইটে। কী কী জানা যাবে ডিভিসি-র ওয়েবসাইট থেকে? ডিভিসি-র আওতায় থাকা জলাধারগুলি থেকে কখন, কী পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল কখন কোথায় গিয়ে পৌঁছবে, সেই তথ্য দেওয়া থাকবে। জলের পরিমাণ বোঝাতে সবুজ, কমলা, হলুদ ও লাল রংয়েরও ব্যবহার করা হবে। দক্ষিণবঙ্গ প্লাবিত হলেই প্রত্যেক বছর ডিভিসি-র বিরুদ্ধে সতর্কবার্তা ছাড়াই জল ছাড়ার অভিযোগ ওঠে। গতবারও তার অন্যথা হয়নি। যদিও, এই অভিযোগ মানতে নারাজ ডিভিসি। তাদের সাফ কথা, সেন্ট্রাল ওয়াটার কমিশনই জল ছাড়ার বিষয়টি ঠিক করে। সেই কমিশনে ডিভিসি-ছাড়াও থাকেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। ফলে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ সরাসরি খারিজ করেছে দিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget