এক্সপ্লোর

East Burdwan: গলসিতে বেআইনিভাবে কাটা হল ২ হাজারের বেশি গাছ, গ্রেফতার ৫

গলসি থেকে শিকারপুর এফসি রায় রোডের দুপাশে কেটে ফেলা হয়েছে হাজারের বেশি সোনাঝুরি, শিরিষ, বাবলা গাছ...

কমলকৃষ্ণ দে, গলসি: দিনের আলোয় রাস্তার ধারের হাজারের বেশি গাছ কেটে নেওয়া হল। টনক নড়েনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। গ্রামবাসীরা বিডিওকে অভিযোগ জানানোর পর পুলিশ গ্রেফতার করেছে ৫ জনকে। পূর্ব বর্ধমানের গলসির ঘটনা।

উষ্ণায়ণের বিপদ গোটা বিশ্বের মাথাব্যথা। জীবন রক্ষায় গাছ লাগানো ও গাছ বাঁচানোর ওপর জোর দিচ্ছেন পরিবেশপ্রেমীরা। পরিবেশ নিয়ে এত উদ্যোগ, সচেতনার মধ্যেও ১০ কিলোমিটার রাস্তার দু’ধারে হাজারের বেশি গাছ কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের গলসিতে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, গলসি থেকে শিকারপুর এফসি রায় রোডের দুপাশে কেটে ফেলা হয়েছে হাজারের বেশি সোনাঝুরি, শিরিষ, বাবলা গাছ।  

অভিযোগ, গত ৫ জুলাই থেকে ১১ই জুলাইয়ের মধ্যে রাস্তার দুধারে থাকা সমস্ত গাছ কেটে নেওয়া হয়। গাছ কেটে নেওয়ায় একাংশ গ্রামবাসী গলসী বিডিও অফিসে অভিযোগ জানায়।

এ নিয়ে গলসি ২ নম্বর বিডিও-র দফতরে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। গলসী বিডিও গলসী থানাকে ঘটনার তদন্তের নির্দেশ দেন।  এরপর, গলসি থানার পুলিশ বুধবার বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে। 

গ্রামবাসীদের দাবি,প্রথমে তাঁরা ভেবেছিলেন, রাস্তা চওড়া করার জন্য গাছগুলি কাটা হচ্ছে। পরে তাঁরা জানতে পারেন, গাছগুলি অনুমতি ছাড়াই কেটে বিক্রি করে দেওয়া হয়েছে।

যদিও স্থানীয় তৃণমূল নেতা তথা মসজিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক বাউড়ি দাবি, কারা গাছ কেটেছে তা তিনি জানেন না। তিনি বলেন, যারা কেটেছে অনুমতি ছাড়াই কেটেছে। তবে কারা কেটেছে জানি না।

এপ্রসঙ্গে পূর্ব বর্ধমানের বিজেপি সহ সভাপতি রমণ শর্মা বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের কর্মীরা ছাড়া কেউ এইভাবে গাছ কাটতে পারে না।

এ প্রসঙ্গে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জানিয়েছেন, আগামী সপ্তাহে স্থায়ী সমিতির বৈঠকে পঞ্চায়েত প্রধানকে ডেকে পাটানো হয়েছে। জানতে চাওয়া হবে, পঞ্চায়েতের নজর এড়িয়ে কীভাবে গাছ কাটা হল?  

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."

ভিডিও

Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :
Baruipur Incident : বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু
Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget