এক্সপ্লোর

হেড ফোন নিয়ে ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি, আত্মঘাতী কলেজপড়ুয়া দিদি!

কলকাতা: কারণে-অকারণে ভাই-বোনের মধ্যে খুনসুটি, ঝগড়া, ঝামেলা এসব লেগেই থাকে! মোবাইল ঘাঁটা থেকে টিভি দেখা। ভাই-বোন সমান টক্কর। এমন এক সম্পর্কের বিবাদ গড়াল আত্মহত্যা পর্যন্ত! স্কুলপড়ুয়া ভাইয়ের সঙ্গে ঝামেলার পর চরম পথ বেছে নিল কলেজ পড়ুয়া দিদি। মর্মান্তিক এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের। পরিবারের দাবি, রবিবার সকালে ভাইয়ের হেড ফোন নিয়ে নিজের মোবাইল ফোনে গান শুনছিল প্রথম বর্ষের ওই ছাত্রী। সেই সময় ঘরে ঢোকে তরুণীর ভাই। দিদির হাতে হেড ফোন দেখে চিতকার শুরু করে একাদশ শ্রেণির ছাত্র ভাই। দুজনের মধ্যে এ নিয়ে কিছুক্ষণ তর্কবিতর্ক হয়। এরপর ভাইয়ের ওপর রাগ করে পাশের ঘরে চলে যায় তরুণী। কিছুক্ষণ পর একটি শব্দ শুনতে পান ভাই ও মা। ছুটে যান তরুণীর ঘরে। দেখতে পান, মেয়ে মেঝেয় পড়ে আছে। গলায় মায়ের কাপড়ে দেওয়া ফাঁস! খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। তরুণীকে নিয়ে দ্রুত বারুইপুর হাসপাতালে পৌঁছন তাঁরা। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত তরুণীর বাবা জানান, হেড ফোন নিয়ে ঝামেলা। টিভি নেই। ঝামেলার জেরে এ ঘটনা। কিন্তু কীভাবে মেঝেয় এল ফাঁস লাগানো দেহ? পরিবারের দাবি, কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার সময় ফাঁস ছিঁড়ে নীচে পড়ে যায় তরুণী। দিদি ও ভাইয়ের বয়সের ব্যবধান বছর দু’য়েক। পিঠোপিঠি বড় হওয়া, খাবার থেকে খেলনা, ছোটবেলা থেকেই সব কিছু একসঙ্গে ভাগ করে নেওয়া। এরকম শৈশব কাটানো মেয়েটা কী করে ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর আত্মঘাতী হতে পারে, তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরা। দিদিকে হারিয়ে আক্ষেপ করছে ভাইও। সে একটা কথাই বলছে, হেডফোনটা কেন যে চাইলাম, না চাইলেই ভাল হত।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget