এক্সপ্লোর

৪৮ ঘণ্টা পার, এভারেস্টে এখনও নিখোঁজ গৌতম-পরেশ

কলকাতা: ৪৮ ঘণ্টা পরও এভারেস্টে নিখোঁজ ২ অভিযাত্রী। উদ্বেগে গৌতম-পরেশের পরিবার। উদ্ধারে বাধা আবহাওয়া। সহ-অভিযাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সুনীতা হাজরা। হাসপাতালে ভর্তি আরেক এভারেস্টজয়ী চেতনা সাউ। উদ্বেগের আবহেও ধিকিধিকি জ্বলছে আশার আলো। দুই পরিবারেরই আশা, বরফের জগত্‍ থেকে শেষমেশ ফিরে আসবেন তাঁদের প্রিয়জনেরা। বরফ-ঢাকা এভারেস্টের বুকে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ দুই বঙ্গসন্তান - গৌতম ঘোষ এবং পরেশ নাথ। উদ্বেগে দুই পরিবার। দু’দিন হয়ে গেল কোনও খোঁজ নেই। খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত উদ্ধারকাজও। আরেক এভারেস্টজয়ী সত্যরূপ সিদ্ধান্তের অনুমান, সম্ভবত এই নিখোঁজ হওয়ার নেপথ্যে রয়েছে অক্সিজেনের অভাব। শৃঙ্গ ছুঁয়েও ফেরা হল না বাঁকুড়ার গোবিন্দনগরের সুভাষ পালের-ও। এভারেস্টের বুকে হারিয়ে গিয়েছে ঘরের ছেলে। ক্যাম্প ফোরের ৩০০ মিটার দূরে পড়ে রয়েছে এভারেস্টজয়ীর দেহ। শুক্রবার আনা হতে পারে কাঠমাণ্ডুতে। দেহ ফেরাতে প্রশাসনের দিকে তাকিয়ে পরিবার। সরকারিভাবে জানানো হয়েছে দেহ উদ্ধারের খবর। তবু মন মানছে না বাঁকুড়ার বাসিন্দা পর্বতারোহী সুভাষ পালের আত্মীয়দের। কাঠমাণ্ডু যাওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই হিমশিম অবস্থা মধ্যবিত্ত পরিবারের। তাই এখন শুধুই অপেক্ষার প্রহর গোনা। কখন বরফঢাকা এভারেস্ট থেকে সুভাষের দেহ ফিরবে বাঁকুড়ার বাড়িতে। একদিকে যখন উদ্বেগের প্রতীক্ষা, অন্যদিকে তখন কিছুটা হলেও স্বস্তি সুনীতা হাজরার পরিবারে। হাসপাতালে ভর্তি থাকলেও, মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে, সুভাষের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত সুনীতা। এদিকে, ফ্রস্ট বাইট নিয়ে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন এভারেস্টজয়ী চেতনা সাউ। সুনীতা-চেতনা ফিরলেও, এখনও এভারেস্টেই গৌতম-পরেশ। তাঁদের ফেরাতে কাঠমাণ্ডু গিয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদল। ঘরের ছেলেদের ঘরে ফেরার প্রতীক্ষায় পরিবার-পরিজন।

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget