এক্সপ্লোর

Dilip Ghosh: "করোনা নিয়ে সাবধানতা প্রয়োজন, সচেতন থাকুন,'' কালীপুজোয় সতর্ক করলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh on Corona Case Increase: আলোর উৎসবে ভাসছে কলকাতা। শ্যামার আরাধনা শুরু। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়। দুর্গাপুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

কলকাতা: শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো (Kali Puja)। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।

আর উৎসবের আবহে সতর্ক করলেন বিজেপি (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। “সবাই ভ্যাকসিন (Vaccine) পাননি। এত হাসপাতালও নেই। তাই করোনা নিয়ে সাবধানতা প্রয়োজন। সবাই সচেতন থাকুন।’’ দুর্গাপুজোর (Durga Puja) পর রাজ্যে করোনা (Corona) সংক্রমণ বাড়ায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

প্যান্ডেলে প্যান্ডেলে লাগামছাড়া ভিড়। করোনা বিধিকে তোয়াক্কা না করে প্রতিমা দর্শন। দুর্গাপুজোর (Durga Puja) মধ্যে  আনন্দের এই মূহূর্তগুলিই আজ বিপদের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যের করোনার ভয়াবহ পরিস্থিতি দেখে এমনটাই দাবি করেন চিকিৎসকদের একাংশ। আর সেই পরিস্থিতির কথা স্মরণ করিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন দিলীপ। এদিন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দুর্গাপুজোর পর থেকেই সংক্রমণ বাড়ছে। স্বাভাবিকভাবেই সবার সাবধান হওয়া উচিত। কালীপুজোতেও মানুষ উৎসবের আমেজে রাস্তায় বেরোচ্ছেন। অনেকই সতর্ক হচ্ছেন না। মাস্ক পরছেন না। আরও কড়াকড়ি করতে হবে। আমরা জানি এর পরিণতি কী হয়। সাবধানতা এবং সতর্কতাই একমাত্র রাস্তা।’’

এদিকে এক লাফে ফের ৯০০-এর কোঠায় রাজ্যে দৈনিক সংক্রমণ। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা (Coronavirus) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৫ হাজার ৪১৪ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৬২ জন। সোমবারে আক্রান্তের সংখ্যা ছিল ৭২৫ জন।   

আরও পড়ুন: Kali Puja 2021: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজো, তন্ত্রমতে মাতৃ আরাধনার আয়োজন তারাপীঠে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget