এক্সপ্লোর

Sudarshan Roychowdhury Death : প্রয়াত সিপিআইএম নেতা এবং রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফের তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এবং সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, অধ্যাপক আন্দোলনের অগ্রনী নেতৃত্ব এবং প্রাক্তন সাংসদ সুদর্শন রায়চৌধুরি। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। গতকাল রাত থেকেই অসুস্থতা বোধ বাড়ে তাঁর। আজ তাঁকে নার্সিংহোমে ভর্তিও করা হয়। জানা গিয়েছে, শরীরে সোডিয়াম পটাশিয়াম হঠাৎ কমে গিয়েছিল তাঁর। বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফের তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এবং সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সূত্রের খবর,  ষাটের দশকে প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস,হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে রাজনীতি করেন সুদর্শন রায়চৌধুরী। শ্রীরামপুর কলেজের প্রাক্তন অধ্যাপকও ছিলেন তিনি। ২০০৬ সালে জাঙ্গীপাড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়ে উচ্চ শিক্ষামন্ত্রী হন। তার আগে শ্রীরামপুর থেকেই দুইবার সাংসদও নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি বিনোদ দাসের মৃত্যুর পর থেকে ২০১২ সাল তেকে ২০১৭ সাল পর্যন্ত হুগলি জেলা সম্পাদকের দায়িত্বও সামলেছেন। সুদর্শন রায়চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে নার্সিংহোমে উপস্থিত হন জেলা সিপিআইএম নেতৃত্ব।

সিপিআইএমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করার পরই সিপিআইএম নেতৃত্ববৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। বাম আমলের দীর্ঘদিনের মন্ত্রী অশোক ভট্টাচার্য শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কমরেড সুদর্শন দা লাল সেলাম। আমার সাথে সুদর্শন দা-র পরিচয় ১৯৬৯ সালে শিলিগুড়িতে বিপিএসএফএ-র ১৯তম সম্মেলনে। একজন মন খোলা দরিদ্র ছাত্রনেতা হিসেবে আমরা তাঁকে পেয়েছিলাম। অনেক কথা মনে পড়ছে আজ। একসাথে রাজ্য মন্ত্রিসভায় ছিলাম। এই সময়ে সুদর্শন দা-র মতো নেতার খুবই অভাব বোধ করব।' গণশক্তিতে বেশিরবাগ ক্ষেত্রেই বুধবার ওঁর লেখাগুলো ছাপা হত বলে জানা যাচ্ছে। সুদর্শন রায়চৌধুরীর সঙ্গে বিধায়ক ছিলেন অশোকনগরের সত্যসেবী করও। আজ প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রীর মৃত্যুতে তিনিও বিমর্ষ। বলেছেন, 'বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাস্য দুঃসংবাদ। ওঁর সাথে বহু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি।' সুদর্শন রায়চৌধুরীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রবীন দেবও। লিখেছেন, 'ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন সাংসদ ও রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর আকস্মিক জীবনাবসানে গভীর শোক প্রকাশ করছি। সমবেদনা জানাই মীনা দি-সহ পরিবার পরিজনদের প্রতি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget