এক্সপ্লোর

ভোটে নিরাপত্তার দাবিতে জনস্বার্থ মামলা সরকারি কর্মচারী পরিষদের, ৪ মে-র মধ্যে বাহিনী নিয়ে রিপোর্ট জমা দিতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: পঞ্চায়েত ভোটে নিরাপত্তার প্রশ্নে হাইকোর্টে মামলা সরকারি কর্মচারীদের। বুথে-বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি। চৌঠা মে-র মধ্যে কমিশনকে নিরাপত্তারক্ষীর তালিকা তৈরির নির্দেশ। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আছে, দাবি এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মার। পঞ্চায়েত ভোট পরিচালনা করবেন ২ লক্ষ ৯২ হাজার সরকারি কর্মচারী। কিন্তু তাঁদের নিরাপত্তা দেবে কারা? এই প্রশ্নে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে সরকারি কর্মচারী পরিষদ। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য এবং অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে পরিষদের তরফে জানানো হয় ৫৮ হাজার বুথে ভোট হবে। রাজ্যের কাছে প্রায় সমসংখ্যক নিরাপত্তারক্ষী আছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারী পরিষদের দাবি, প্রতি বুথে ৩জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হোক। এছাড়াও ভোটে কর্তরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে, তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, আহত কর্মীদের দেওয়া হয় ৫ লক্ষ টাকা।কিন্তু এখনও নির্বাচন কমিশন তা নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি। এর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কমিশনের কাছে জানতে চান, কমিশনকে বাহিনী সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছিল হাইকোর্ট। কমিশন কি তা করেছে? রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য জানান,রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে রিপোর্ট পেশ করা হবে। তখনই বিচারপতি নির্দেশ দেন,চৌঠা মে-র মধ্যে বাহিনী নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। যদিও আদালতে এডিজি আইনশৃঙ্খলার দাবি, রাজ্যের হাতে পর্যাপ্ত বাহিনী আছে। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে সমস্যা হবে না। ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অধীর চৌধুরীর করা মামলারও শুনানি হবে চৌঠা মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget