এক্সপ্লোর

বৃষ্টিতে বেহাল রাজ্যের বিভিন্ন জেলা, রেল লাইনে জল থাকায় ব্যাহত হাওড়া শাখায় ট্রেন চলাচল

কলকাতা:  সোমবার রাতভর বৃষ্টিতে বেহাল হাওড়া। হাওড়া পুরসভার অন্তত ২৫টি ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটুজল, কোথাও জল কোমর সমান। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত। জলমগ্ন টিকিয়াপাড়া কারশেড। রেললাইনে জল থাকায় ডাউন ট্রেন ধীরগতিতে চলছে। ফলে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে চলছে আপ লাইনের ট্রেনও। বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারশেডে সিগন্যাল ব্যবস্থা কাজ না করাতেই এই বিপত্তি। রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে জল জমেছে কয়েকটি এলাকায়। আজ সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ৩২ হাজার ২৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ সূত্রে খবর, এভাবে বৃষ্টি হলে, জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টিতে রানিগঞ্জের বল্লভপুরের নূপুর, বেলুনিয়া, রনাই জলমগ্ন। জামুড়িয়ার অধিকাংশ গ্রামের রাস্তা জলে ডুবে গিয়েছে। আসানসোলের রেলপাড় বিশেষ করে গারুই নদী তীরবর্তী এলাকা পুরোপুরি জলমগ্ন। জল জমেছে কুলটির নিয়ামতপুরের একাংশে। প্রবল বৃষ্টিতে বাঁকুড়ার জঙ্গলমহল-সহ একাধিক এলাকা জলমগ্ন। বৃষ্টির কারণে কংসাবতী নদীর জলস্তর বাড়ছে। ফলে মুকুটমণিপুর জলাধার থেকে সাড়ে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে রানিবাঁধ-খাতরা সড়ক যোগাযোগ। অন্যদিকে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায়, সোনামুখীর শালী নদীর জলস্তর বাড়ছে। নদী তীরবর্তী একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা। দফায় দফায় বৃষ্টির জেরে জল জমেছে বরানগর, বিটি রোড, বেলঘরিয়ার বিস্তীর্ণ এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget