এক্সপ্লোর

Howrah Flood Situation: আমতা, উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, ত্রাণ নিয়ে অভিযোগ

West Bengal flood situation: হাওড়ায় কৃষিকাজ ও মাছচাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

অনির্বাণ বিশ্বাস ও সুনীত হালদার, উদয়নারায়ণপুর: বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। জলে খেলে বেড়াচ্ছে মাছ। কোথাও কোথাও জল নেমেছে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে গেছে খেতের সব সবজি। সদ্য আমন ধানের চারা রোয়া হয়েছিল। মনে হচ্ছে, তার ওপর দিয়ে কেউ রোলার চালিয়ে দিয়েছে। জল কিছুটা নামলেও, বিধ্বস্ত চেহারা হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চলের কৃষিজমির।

গত কয়েকদিনে হাওড়ার ১০টি গ্রামপঞ্চায়েতের ৮৫টি গ্রাম পুরোপুরি ছিল জলের তলায়। শুক্রবার দেখা গেল অর্ধেক সংখ্যক গ্রামের জল নেমে গেছে। কিন্তু কৃষিকাজ ও মাছচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। জলের তোড়ে ভেসে গেছে মাছের ভেড়ি।

প্রশাসনের তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খ‍বর, দামোদরের বাঁধ উপচে উদয়নারায়ণপুরে যে জল ঢুকছিল, এই মুহূর্তে তা বন্ধ হয়েছে। তবে গড়ভবানীপুর অঞ্চল এখনও জলমগ্ন। 

ধীরে ধীরে জল নামছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে। এরই মধ্যে প্রশাসনের বিরুদ্ধে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছে দুর্গতরা। যদিও পঞ্চায়েতের দাবি, যথাসাধ্য চেষ্টা করছে তারা। 

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় এখনও ত্রাণের জন্য হাহাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৫ দিন ধরে জলবন্দি হয়ে রইলেও, মেলেনি পানীয় জল, খাবার। উদয়নারায়ণপুরের বেশ কিছু অঞ্চলে এখনও এক মানুষ সমান জল। গজা গ্রামের প্রতিটি বাড়ির একতলা জলের তলায়। যাতায়াতের মাধ্যম বলতে একমাত্র নৌকা। 

কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। কেউ আবার বাড়ির ছাদে। খোলা ছাদের ওপরই কাটছে রাত্রি-দিন। কবে জল কমবে, জানা নেই। অসহায় কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েতের ৫টি মৌজার প্রায় ২৬-২৭ হাজার মানুষ। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন। 

উদয়নারায়ণপুরের পাশাপাশি, হাওড়ার আমতাতেও শুক্রবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে বহু অঞ্চলে খাবার, পানীয় জলের অভাব নিয়ে অভিযোগ উঠেছে। কবে আবার সব স্বাভাবিক হবে, সুদিন ফিরবে, সেদিকেই তাকিয়ে উদয়নারায়ণপুর ও আমতার বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget