এক্সপ্লোর

হাওড়া-বর্ধমান রেল লাইনের ধারে তিন জায়গায় উদ্ধার প্রচুর আধার-কার্ড, শুরু তদন্ত

কলকাতা: হাওড়া-বর্ধমান রেল লাইনের ধার থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক আধারকার্ড। তার সঙ্গেই ছিল ডাক বিভাগের বেশ কয়েকটি সিল করা বস্তা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। সরকারের ভর্তুকির টাকার অপচয় বন্ধ করতে বার বার আধারকার্ড বাধ্যতামূলক করার কথা বলেন প্রধানমন্ত্রী। বিরোধী নেতা- নেত্রী থেকে আমজনতার অভিযোগ, আধার কার্ড পাওয়াই যায় না। সেই অভিযোগ যে নেহাত মিথ্যা নয় তার প্রমাণ মিলল হাওড়া- বর্ধমান মেন লাইনের তিনটি জায়গায়। রেল লাইনের ওপরেই পড়ে ছিল আধারকার্ড। শুধু আধারকার্ড নয় উদ্ধার ডাক বিভাগের মোহর দেওয়া বেশ কয়েকটি বড় বস্তা। বর্ধমানের আগে মেমারি, বাগিলা দেবীপুর ও বৈঁচি- চারটি স্টেশনের  মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় ১২টি পোস্টাল ব্যাগ। তাছাড়া আলাদা পড়েছিল প্রচুর আধারকার্ড। আবার, লিলুয়া স্টেশনে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় কয়েকটি আধার কার্ড ও দুটি বস্তা। অন্যদিকে, হুগলির তালান্ডু ও খন্যান স্টেশনের মাঝে পড়েছিল বেশ কিছু আধার কার্ড ও একটি বস্তা। মেন লাইনের তিন জায়গা থেকে এইভাবে আধারকার্ড উদ্ধার হওয়ার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল সূত্রে খবর, প্রতিটি বস্তাকে পরীক্ষা করে দেখা হচ্ছে। বেশিরভাগ বস্তাই সিল করা রয়েছে। আলাদা উদ্ধার হওয়া আধার কার্ডগুলির ঠিকানা বিহারের বিভিন্ন জেলার বলে রেল সূত্রে খবর। বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে।  একটি ট্রেন থেকেই সমস্ত বস্তা পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কারণ যাই হোক ,  এভাবে রেললাইনের ধার থেকে আধার কার্ড মেলায়, ডাক বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি রেলের নিরপত্তা রক্ষীরদেরও ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget