এক্সপ্লোর

মেলেনি দাবিমত পণ, মুর্শিদাবাদে স্ত্রীর কিডনি বিক্রি করল স্বামী

মুর্শিদাবাদ: পণের জন্য বধু নির্যাতন, এমনকি বধূ খুনের অভিযোগ প্রায়ই ওঠে! কিন্তু, পণের জন্য স্ত্রীর কিডনি বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল মুর্শিদাবাদে! ২০০৫ সালে ফরাক্কার বিন্দুগ্রামের বাসিন্দা রীতা সরকারের বিয়ে হয় লালগোলার বিশ্বজিৎ সরকারের সঙ্গে। রীতার দাবি, বিয়ের সময় ১লক্ষ ৮০ হাজার টাকা নগদ এবং ৬ ভরি সোনা পণ নেন বিশ্বজিৎ। কিন্তু, তারপরও ক্রমাগত পণের জন্য চাপ দিতে থাকে স্বামী। রীতার দাবি, শ্বশুরবাড়িতে একমাত্র শ্বশুর তাঁর পাশে দাঁড়াতেন। কিন্তু, শ্বশুরের মৃত্যুর পর অত্যাচার আরও বেড়ে যাওয়ায় মাস সাতেক আগে শ্বশুরবাড়ি ছেড়ে দেন রীতা। ফিরে আসেন বাপের বাড়ি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আলট্রাসোনোগ্রাফি টেস্ট করান রীতা। তখনই জানতে পারেন তাঁর একটা কিডনি নেই। মালদা থেকে ফের আল্ট্রাসনোগ্রাফি করান রীতা। রীতার দাবি, সেখানকার রিপোর্ট থেকেও জানা যায়, তাঁর ডানদিকের কিডনিটি নেই। এরপরই শুক্রবার স্বামী বিশ্বজিতের বিরুদ্ধে কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন রীতা। তাঁর অভিযোগ, অ্যাপেনডিক্স অপারেশনের নাম করে দু’বছর আগে তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করেছিলেন স্বামী বিশ্বজিৎ। তখনই তাঁর কিডনি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু, অভিযোগকারিণীর জা’এর পাল্টা দাবি, স্বেচ্ছায় তিন লক্ষ টাকায় নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন রীতা। পুত্রবধূর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন শাশুড়ি! অভিযোগকারিণীর স্বামী এবং দেওয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget