এক্সপ্লোর

অবৈধভাবে বালি খনন! বর্ধমানে চাষের জমি গিলে খাচ্ছে দামোদর

বিঘার পর বিঘা এক ফসলি, দো ফসলি এমনকি তিন ফসলি জমিও তলিয়ে গিয়েছে, জানিয়েছেন স্থানীয়রা

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দামোদর। বিধ্বংসী বন্যার জন্য একসময় এই নদের নাম ছিল দুঃখের নদী। তুলনা টানা হত চিনের হোয়াং হোর সঙ্গে। এখন দামোদরের সেই বিধ্বংসী চেহারা আর না থাকলেও, ফি বছর বর্ষায় এখনও এভাবেই চাষের জমি গিলে খায় দামোদর। অভিযোগ, নদীখাত থেকে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালি। আর তার জেরেই ভয়ঙ্কর ভাঙনের কবলে বর্ধমান শহরের দিকে দামোদরের তীরবর্তী এলাকা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

বসতবাড়ি থেকে রাস্তা, দামোদরের পাড়ের অনেককিছুই চলে গেছে জলের তলায়। পাড় বাঁধানোর কাজ শুরু হলেও, তাতেও রক্ষা পাওয়া যায়নি। এমনই ছবি পূর্ব বর্ধমানের ১ নম্বর ব্লকের। দামোদরের উত্তর পাড় অর্থাত্‍ বর্ধমান শহরের দিকে চরমানা, বহরপুর, গৈতানপুর, বেলকাশ-সহ বিস্তীর্ণ এলাকায় এই ভাঙনের ফলেই আজ বিঘার পর বিঘা এক ফসলি, দো ফসলি এমনকি তিন ফসলি জমিও তলিয়ে গিয়েছে। 

কিন্তু কেন এভাবে ভাঙছে দামোদরের পাড়?  স্থানীয়দের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে নেওয়া। সম্প্রতি দামোদরের এই অংশে পাড় বাঁধানোর কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বর্ষা আসতে ফের শুরু হয়েছে ভাঙন। বর্ধমানের জনৈক এক চাষি বলছিলেন, 'বিঘের পর বিঘে চলে যাচ্ছে। আমারই ১৭ বিঘা চলে গেছে। বালি তোলার জন্য অসব হচ্ছে। আমরা বলতে পারি না।' অপর এক চাষির অভিযোগ, 'পার বাধাই হলে সমস্যার সমাধান হবে।'

কিন্তু এভাবে আর কতদিন? আর কত জমি তলিয়ে গেলে টনক নড়বে প্রশাসনের? পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেছেন, 'অবৈধ বালি উত্তোলন বরদাস্ত করা হবে না। পার ভাঙার কথা শুনেছি। বৈঠক করে খতিয়ে দেখতে বলেছি। কাজ কেন বন্ধ হল, দেখব। সমস্যার সমাধান হবে।'

কবে সমস্যার সমাধান হবে, চাতক পাখির মতো সেদিকেই তাকিয়ে ভাঙনের কবলে পড়া মানুষগুলো।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget