এক্সপ্লোর

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকায় জেলার দাপট, প্রথম কলকাতার দেবাদিত্য প্রামাণিক

কলকাতা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। জয়েন্টের মেধাতালিকায় জেলার দাপট। প্রথম দশে ৬ জন জেলার। প্রথম হলেন বিড়লা হাইস্কুলের দেবাদিত্য প্রামাণিক। প্রথম স্থানে থাকা দেবাদিত্য এবিপি আনন্দের সেরা বাঙালি-র কালকের সেরা আজকে বিভাগে সন্মানিত হয়েছিলেন। দ্বিতীয় দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের আইরিন ঘোষ। রাজস্থানের কোটা থেকে তৃতীয় হয়েছেন হর্ষিত কেডিয়া। চতুর্থ স্থানাধিকারী সৌমিক দাস, রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। বেলঘড়িয়ার অ্যাডামাস হাইস্কুলের অর্ণব জানা পঞ্চম স্থান পেয়েছেন। মেধা তালিকায় ষষ্ঠ স্থান কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের সাগ্নিক ভট্টাচার্যের। কোচবিহারের জেনকিন্স স্কুলের দেবমাল্য সরকার, কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুলের তৃপ্তেশ বিশ্বাস এবং শান্তিনিকেতনের টেকনো ইন্ডিয়া স্কুলের উত্কর্ষ জৈনের স্থান মেধাতালিকায় যথাক্রমে সপ্তম, অষ্টম এবং নবম। অন্যদিকে দশম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্টের সায়ন চক্রবর্তী। প্রথম দশজনের মধ্যে ৬ জন সিবিএসই, ৩ জন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং একজন আইএসসি বোর্ডের পড়ুয়া। শূন্যের বেশি পেলে তবেই কাউন্সিলিংয়ের জন্য পরীক্ষার্থীরা বিবেচিত হবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। এ বছর ৪৩ দিনের মাথায় প্রকাশিত হল পরীক্ষার ফল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ৫৭৪ জন। এ বছর ইঞ্জিনিয়ারিং-এ কাউন্সিলিংয়ে সুযোগ পাবেন ১ লক্ষ ৪৩৩ জন। অন্যদিকে ফার্মাসির কাউন্সিলিংয়ে ডাকা হবে ১ লক্ষ ১৭৫ জনকে। আগামী ১২ তারিখ ২৩টি কেন্দ্রে শুরু হবে কাউন্সিলিং। অন্যদিকে আগামী বছরের ২২ এপ্রিল নেওয়া হবে জয়েন্টের পরীক্ষা। জয়েন্টে প্রথম দশ হাজারের তালিকায় উচ্চ মাধ্যমিককে টেক্কা সিবিএসই-র। দিল্লি বোর্ডের সাফল্যের হার ৪৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকের ২৬।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget