এক্সপ্লোর

Kolkata Ammunition Recovery:  একবালপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ, গ্রেফতার ২

৯ এমএম ও ৭ এমএম পিস্তলের শতাধিক কার্তুজ উদ্ধার

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভোটের মুখে একবালপুর থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে পিস্তলের কার্তুজ। 

ঘটনায় লালবাজারের গুন্ডাদমন শাখা গতকাল রাতে গ্রেফতার করেছে একবালপুরের বাসিন্দা দুই যুবককে। ধৃতদের নাম শেখ গিয়াসুদ্দিন ও আমির খান।  

পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে ১০৮টি কার্তুজ মিলেছে।  তার মধ্যে রয়েছে সেভেন এমএম পিস্তলের ৮৯টি কার্তুজ এবং নাইন এমএম কার্তুজের ১৯টি কার্তুজ।

পুলিশের সন্দেহ, কাউকে পাচারের জন্য ওই কার্তুজ মতুজ করা হয়েছিল। 

পাশাপাশি, আরেকটি তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত ৯টা নাগাদ বেনিয়াপুকুর থানা সংলগ্ন সুন্দরীমোহন অ্যাভিনিউ থেকে মোমিনপুরের বাসিন্দা মহম্মদ গিয়াসুদ্দিনকে পাকড়াও করে পুলিশের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে ৮টি প্লাস্টিকের ব্যাগ ভর্তি প্রায় ৪ কেজি পরিমাণ চরস উদ্ধার হয়। 

মাদক বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় ওই যুবককে। তদন্ত হস্তান্তর করা হয়েছে পুলিশের নারকোটিক্স ডিভিসনকে। 

এর আগে, গত ১৯ তারিখ, উত্তর ২৪ পরগনার হাবড়ায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।  ৬টি তাজা বোমা সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে হাবড়ার প্রফুল্লনগর এলাকা থেকে শফিক মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।  তার বাড়ি অশোকনগর এলাকায়।  তবে পুলিশ সূত্রে দাবি, ওই দুষ্কৃতীর বিরুদ্ধে আগে নানা অভিযোগ উঠলেও সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।   

তার আগে, গত ১৪ তারিখ হাবড়ায় অস্ত্র-সহ গ্রেফতার এক দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুল হাটখোলা এলাকায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করে আলি হোসেন নামে এক দুষ্কৃতীকে। বিড়ার বাসিন্দা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। 

আগের দিন, অর্থাৎ ১৩ তারিখ, ভোটের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ।

চাঁদপুর ব্রিজের কাছে নাকা তল্লাশিতে মুঙ্গেরের বাসিন্দা টেম্পু মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১০ কেজি বিস্ফোরক। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মুঙ্গের থেকে আনা হয়েছিল কিনা, কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget