এক্সপ্লোর

Malda Youth Suicide: সালিশি সভায় জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ, মালদায় আত্মঘাতী যুবক

রবিবার গ্রামেরই এক বাগানে ওই যুগলকে একসঙ্গে দেখে ফেলেন গ্রামের একদল। এরপর সালিশি সভায় বসিয়ে ওই যুগলের জোর করে বিয়ে দেওয়ানো হয় বলেই অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা : সালিশি সভায় জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ। পরেরদিনই তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার। আর গোটা ঘটনাই ঘটল তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদায়। সালিশি সভায় থাকার কথা স্বীকার পঞ্চায়েত সদস্যের। মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে অভিমানে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক গ্রামপঞ্চায়েতের মনকুট বাঁধ এলাকায়।

বছর কুড়ির যুবক মানিক মন্ডল গ্রামেরই এক তরুণীর সঙ্গে গত বছর দেড়েক প্রণয়ঘটিত সম্পর্কে যুক্ত ছিলেন। রবিবার গ্রামেরই এক বাগানে ওই যুগলকে একসঙ্গে দেখে ফেলেন গ্রামের একদল। অভিযোগ, এরপরেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়। গ্রামে বসানো হয় সালিশি। পরিবারের আরও চাঞ্চল্যকর অভিযোগ, সালিশি সভায় উপস্থিতি ছিলেন তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যও। সালিশি সভায় বিয়ের নিদান দেওয়ার পাশাপাশি জোর করে ওই যুগলকে স্থানীয় এক মন্দিরে বিয়েও দিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। এরপর মানিক মন্ডলের বাড়িতে ওই যুগলকে তুলে দিয়ে আসা হয়। মানিক মন্ডলের মা এমন ঘটনার আপত্তি জানান। কিন্তু তাঁর কোনও কথা কর্ণপাত করা হয়নি। এমন ঘটনায় মানিক মন্ডলের মা শ্যামলী মন্ডলের বক্তব্য ছিল, মানিকের বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। তাছাড়া এই সম্পর্কে তাঁদের আপত্তিও রয়েছে। তা সত্বেও পরিবারকে এই সিদ্ধান্ত মানতে বাধ্য করা হয়। তা নিয়ে মানিকের সাথে বচসাও হয় তাঁর মায়ের। জানা গিয়েছে সোমবার সকালেও মায়ের সাথে মানিকের কথা কাটাকাটি হয়। এরপরই অভিমানে আত্মঘাতী হন মানিক। ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

মৃত তরুণের দাদা তুষার মণ্ডল বলেছেন, 'আমাদের এখনই বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না। পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে জোর করে বিয়ে দেওয়া হয়। বাবা বাড়িতে নেই। ভিনরাজ্যে গিয়েছে। সেই কারণে আপত্তি ছিল। আমরা বলেছিলাম পরে বিয়ে দেওয়ার কথা।' এদিকে, মৃতের স্ত্রী বসুমতী মণ্ডল বলেছেন, 'আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়। ওর মা বিষয়টা মেনে নিতে পারেনি। তাই এই ঘটনা।' সালিশি সভার কথা স্বীকার করলেও, জোর করে বিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশিস মণ্ডন। তিনি বলেন, 'গ্রামের লোকজন বলেছিল। আমাকেও ডেকেছিল। আমিও ছিলাম। আমি প্রশাসনকে জানানোর কথা বলেছিলাম। কেউ রাজি হয়নি। জোর করে বিয়ে দেওয়া হয়নি। সহমতেই বিয়ে দেওয়া হয়।' পুলিশ মৃত মানিক মন্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। যদিও এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget