এক্সপ্লোর

Mamata Banerjee in Alipurduar: উত্তরবঙ্গ পুনর্দখলে মরিয়া তৃণমূল, ফালাকাটার অনুষ্ঠান থেকে আদিবাসীদের মন জয়ের চেষ্টা মুখ্যমন্ত্রীর

তৃণমূলের হাত খালি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপির ৩৭টি এবং তৃণমূল ১৩টি আসনে এগিয়ে ৷ এই প্রেক্ষাপটেই ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। আলিপুরদুয়ারের ২৫ শতাংশ বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ের।

আশাবুল হোসেন, ফালাকাটা: বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ ফিরে পেতে মরিয়া তৃণমূল। আজ, মঙ্গলবার ফালাকাটার অনুষ্ঠান থেকে আদিবাসীদের মন জয়ের চেষ্টা করেন তৃণমূলনেত্রী। পাল্টা বিজেপির দাবি, উত্তরবঙ্গে শক্তিশালী তাঁরাই। 

বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ পুনর্দখলে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টির মধ্যে ৭টি আসনই দখল করেছে বিজেপি।

তৃণমূলের হাত খালি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপির ৩৭টি এবং তৃণমূল ১৩টি আসনে এগিয়ে ৷ এই প্রেক্ষাপটেই ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। আলিপুরদুয়ারের ২৫ শতাংশ বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ের।

২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ১৬টি বিধানসভার মধ্যে ১৩টিতেই এগিয়ে বিজেপি। ৩টিতে তৃণমূল।

এই পরিস্থিতিতে এদিন তৃণমূলনেত্রীর মূল লক্ষ্য ছিল আদিবাসীদের মন জয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমি কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, আদিবাসীদের সারনা-সারি ধর্মকে যেন স্বীকৃতি দেওয়া হয়। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করেছি। রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। বীরসার জন্মদিনে ছুটি দিয়েছি। ফালাকাটা মিউনিসিপ্যালিটি ঘোষণা করেছি। ময়নাগুড়িতেও নতুন মিউনিসিপ্যালিটি হচ্ছে।’’

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এর পাল্টা জানান, ‘‘চিঠি যখন পাঠিয়েছেন তো আগে বলেননি কেন? এখন ভোটের আগে কেন? পুরসভাগুলোর কেমন অবস্থা নিজেরা দেখেছে? দু-একটা ইউনিভার্সিটির তো শুধু নামকরণ করেছে।’’

মতুয়া-গোর্খা থেকে সংখ্যালঘু-আদিবাসী ৷ বিধানসভা ভোটের আগে বিভিন্ন সম্প্রদায়ের ভোট টানতে তৃণমূল-বিজেপির মধ্যে প্রতিযোগিতা চরমে।

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে তদন্ত কমিটি গঠন, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে তদন্ত কমিটি গঠন, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "দোষী প্রমাণিত হলে.."
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget