এক্সপ্লোর

বিজেপিই একমাত্র বিকল্প, দিলীপ আমার ক্যাপ্টেন, বিপুল সংবর্ধনায় রাজ্য দফতরে পা রেখে মুকুল

কলকাতা: দলের রাজ্য দফতরে বাঁধভাঙা আবেগ।তৃণমূল ছেড়ে আসা মুকুল রায়কে এভাবেই স্বাগত জানাল রাজ্য বিজেপি। সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে পার্টি অফিসে এলেন একদা তৃণমূলের নম্বর ২।  রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্বাগত জানালেন মুকুলকে। সংবর্ধনা দেয় বিজেপির মহিলা মোর্চাও। মুকুল বললেন, বিমানবন্দর থেকে এখানে আসতে যে অভ্যর্থনা পেলাম তাতে আমি আপ্লুত। দিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে, প্রথমবার কলকাতায় এসে মুকুল রায়ও জানিয়ে দিলেন, রাজ্যে দিলীপ ঘোষের নেতৃত্বে কাজ করতে তাঁর কোনও অসুবিধা নেই। বললেন, জাতীয় ক্ষেত্রে আমার নেতা অমিত শাহ। বাংলায় আমার ক্যাপ্টেন দিলীপ ঘোষ।বাংলায় যোগ্য সেনাপতির সঙ্গে কাজ করার মানসিকতা নিয়েই এসেছি। দিলীপের নেতৃত্বেই বাংলায় অভীষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে বিজেপি। তৃণমূল ছেড়ে কেন তিনি পদ্ম শিবিরে গেলেন, এদিনও তার কারণ ব্যাখ্যা করেন মুকুল রায়। দাবি করলেন, বাংলায় কাঙ্খিত পরিবর্তন আসেনি। যারা প্রকৃত পরিবর্তন চান তাঁরা বিজেপির পতাকাতলে আসুন। বাংলার মানুষ বিকল্পের খোঁজ করছেন। বিজেপিই সেই বিকল্প। বিজেপিই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফেরাবে। তৃণমূল ছেড়ে মুকুল দাবি করেছিলেন, ২০০৩ সালে মমতার নির্দেশে আরএসএস ও অশোক সিঙ্ঘলের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এদিন মুকুলকে পাশে নিয়ে সেই সুরই শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তিনি বললেন,বিজেপি-মুকুল সম্পর্ক বহু পুরনো। তৃণমূল-বিজেপি সমঝোতার সময় মুকুল ছিলেন কারিগর। তাই বাড়িটা নতুন, পার্টিটা নয়। তবে প্রথমবার রাজ্য বিজেপি দফতরে এসে, তৃণমূলকে সেভাবে চড়া সুরে আক্রমণ করেননি মুকুল রায়। ইঙ্গিত দিয়েছেন বোমা ফাটানোর! বলেছেন, আমার অনেক কিছু বলার আছে। রাজনৈতিক বক্তব্য ১০ তারিখের জন্য তোলা থাক। কিন্তু তৃণমূলকে কোণঠাসা করতে কতটা প্রস্তুত বিজেপি নেতা মুকুল?উত্তর দিতে গিয়ে মহাভারতের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি! এক সময়ের সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করতে অসুবিধা হবে কিনা, এই প্রশ্নের জবাবে মুকুল বলেছেন,পাণ্ডব-কৌরব ভাই-ভাই। তাও ধর্মযুদ্ধ হয়েছিল। আগামী শুক্রবার ১০ নভেম্বর রানি রাসমণি রোডে বিজেপি সমাবেশের ডাক দিয়েছে। ওই সমাবেশে মুকুল রায় তাঁর প্রাক্তন দলকে কীভাবে আক্রমণ করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget