এক্সপ্লোর

Vidhan Sabha Budget Session:বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গেই বসছেন মুকুল রায়, বরাদ্দ ৪২ নম্বর আসন

৪০ নম্বর আসনে বসছেন বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা।৪১ নম্বর আসনে বসছেন মিহির গোস্বামী।

কলকাতা: বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গেই বসছেন মুকুল রায়।  তাঁর আসনও রাখা হয়েছে সামনের দিকেই।কৃষ্ণনগর উত্তরের বিধায়কের ক্রমিক সংখ্যা ৪২। ৪০ নম্বর আসনে বসছেন বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা।৪১ নম্বর আসনে বসছেন মিহির গোস্বামী। তাঁর পাশেই থাকছে মুকুল রায়ের আসন। আজই শুরু  হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন।

বিধানসভা ভোটের পর যাঁর দলবদল সবচেয়ে বেশি রাজনৈতিক আলোড়ন ফেলেছিল তিনি হলেন মুকুল রায়। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুলের। তবে তৃণমূলে ফিরলেও খাতায়  কলমে এখনও তিনি বিজেপিরই বিধায়ক। রাজনৈতিক জীবনে এই প্রথমবার কোনও আসন থেকে নির্বাচিত হয়েছেন মুকুল। এরপর তিনি ছেলে শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন।

এদিন মুকুল বিধানসভায় এসে শাসক দলের বিধায়কদের সঙ্গেই ছিলেন। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে বিজেপি। মুকুল রায় যেহেতু খাতায় কলমে এখনও বিজেপি বিধায়ক তাই তাঁকে বিরোধী আসনেই বসতে হবে। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের দাবিতে অধ্যক্ষর কাছে আর্জি জানিয়েছেন। পাল্টা তৃণমূল শুভেন্দুকে তাঁর বাবা শিশির অধিকারীর কথা স্মরণ করিয়ে দিয়েছে।

উল্লেখ্য, এদিন রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভের মধ্যেই বাজেট ভাষণ পড়ার চেষ্টা করেন রাজ্যপাল। কিন্তু মাত্র চার মিনিটেই ভাষণ শেষ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  আজ  ঠিক ১.৪৮ মিনিটে রাজ্যপালের কনভয় এসে পৌঁছয় বিধানসভা ভবনে। সেখানে পৌঁছে রাজ্যপাল বিধানসভা চত্বরে অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন তাঁরা। এরপরই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ বিধানসভা কক্ষে প্রবেশ করেন।

 

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget