এক্সপ্লোর

Murshidabad Accident: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা ডাম্পারের, মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত ৪

 শুক্রবার সকালে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন চারজন...

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চারজনের। আজ সকালে ওই ঘটনা ঘটেছে খড়গ্রাম থানার ভালকুন্দি মোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় একটি ডাস্ট বোঝাই ডাম্পার গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। 

চারজনকে আহত অবস্থায় খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। 

আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে পাঠানো হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

পুলিশ জানিয়েছে মৃতরা হলেন-- প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল সেখ (১৮), আলামিন সেখ (৬৫) ও হেপাজুল সেখ (৬৫)। 

এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ গিয়ে ঘাতক ডাম্পার টিকে আটক করেছে।

তবে, ঘাতক ডাম্পারটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে। 

বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গিয়ে আহত হন তিন বাইক আরোহী। বেঙ্গল কেমিক্যালের দিক থেকে লেকটাউনে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হেলমেট না থাকায় তিন বাইক আরোহী জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। 

গত ১০ তারিখ রাতে বেলেঘাটা জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভ্যান চালকের। রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। ঘাতক গাড়ির খোঁজ মেলেনি।

ওইদিনই সকালে, কুলটিতে ২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়িকে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি।

সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী গাড়ি বেপরোয়াভাবে বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। গাড়িচালক-সহ চারজনকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget