এক্সপ্লোর

Asansol: আসানসোলের সালানপুরে ছাত্রীর রহস্যমৃত্যু

পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী।

কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলের সালানপুরে ছাত্রীর রহস্যমৃত্যু। ইসিএলের খোলা মুখ খনি থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে দোকানে যাওয়ার কথা বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। রাতে না ফেরায় শুরু হয় খোঁজ। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ইসিএলের ডাবর খোলা মুখ খনি থেকে ১৮ বছরের তরুণীর দেহ। সাইকেলের খোঁজ মেলেনি। দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে সালানপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম ঊষা বাউড়ি। স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত সে। মৃত ছাত্রীর বাবা বরুণ বাউড়ি বলেন, কীভাবে হল বুঝতে পারছি না। ছাত্রীর পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে দোকানে যাওয়ার কথা বলে, সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ঊষা। দীর্ঘক্ষণ পরেও বাড়ি না ফেরায়, শুরু হয় খোঁজ। মৃত ছাত্রীর প্রতিবেশী করুণা বাউড়ি বলেন, ফেন্সিং না থাকা ও নিরাপত্তারক্ষী না থাকায় এই ঘটনা ঘটেছে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার ই সি এল এর ডাবর খোলামুখ খনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে আলকুশা গ্রামের ওই ছাত্রী দোকনে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়।সারা রাত তাঁর খোঁজ করা হলেও মেলেনি সন্ধান। এরপর আজ শুক্রবার সকালে খনিকর্মীরা দেহটি দেখতে পান। তাঁরাই খনির নিরাপত্তা রক্ষীদের খবর দেন। ছাত্রীটির বাবাও ওই খনিরই কর্মী। তিনিও ছুটে আসেন। সালানপুর থানার পুলিশ, সি আই এস এফ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

এনিয়ে ইসিএলের সালানপুর এরিয়ার জেনারেল ম্যানেজার জানিয়েছেন, পরিত্যক্ত খনি এলাকায় ঘটনাটি ঘটেছে। ২০ বছর আগে ওই খনিটি বন্ধ হয়ে গেছে। ফলে সেটি এখন আর ECL’র অধীনে নেই। ছাত্রীর দেহ উদ্ধার হলেও, সাইকেলটি পাওয়া যায়নি। দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget