এক্সপ্লোর

নারদ স্টিং: এক সিবিআই অফিসার সহ ৩ সদস্যের কমিটি গঠন হাইকোর্টের

কলকাতা: নারদাকাণ্ডে ঢুকে পড়ল সিবিআই। দিল্লি থেকে স্টিং ফুটেজ আনতে হাইকোর্টের নির্দেশে ৩ সদস্যের কমিটিতে রাখা হয়েছে একজন সিবিআই কর্তাকে। স্বাগত জানিয়েছেন নারদ নিউজের সম্পাদক। সোমবার তিন সদস্যের একটি কমিটি গড়ে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, কমিটিতে প্রথম সদস্য হিসাবে আইজি পদমর্যাদার একজন অফিসারকে নিয়োগ করবেন রাজ্য পুলিশের ডিজি। দ্বিতীয় সদস্য হিসাবে সিবিআইয়ের কলকাতা-অফিসের ডিআইজি হয় নিজে কমিটিতে থাকবেন, নয়তো কোনও আধিকারিককে নিয়োগ করবেন। তৃতীয় সদস্য সদস্য হিসাবে কমিটিতে থাকবেন কলকাতা হাইকোর্টের একজন পদস্থ আধিকারিক। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে গোটা ব্যবস্থার উপর বড়সড় প্রভাব পড়বে। হাইকোর্টের নির্দেশ, তিন সদস্যের এই কমিটি দিল্লি গিয়ে, নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে স্টিং অপারেশনের অসম্পাদিত ফুটেজ এবং যে যন্ত্র দিয়ে স্টিং অপারেশনটি করা হয়েছে, সেটি নিয়ে আসবে। ফুটেজ দেখার পর, আদালত ঠিক করবে তা কার হেফাজতে থাকবে। হাইকোর্টের তৈরি কমিটির হাতে ফুটেজ তুলে দিতে প্রস্তুত নারদ নিউজের সিইও এবং সম্পাদক ম্যাথ্যু স্যামুয়েল। আদালতে সিবিআইয়ের নাম ওঠার আগেই, শুক্রবার মামলার শুনানি চলাকালীন, নিজে থেকেই সিবিআই-তদন্তে আপত্তি জানান অভিযুক্ত তৃণমূল নেতা- নেত্রীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তো দিল্লিতে সিবিআইয়ের দফতরে ফুটেজ-হস্তান্তরেও আপত্তি করেন তিনি। বলেন, কমিটি দিল্লি থেকে ফুটেজ নিয়ে আসুক, তাতে আপত্তি নেই। কিন্তু, সিবিআইয়ের দফতরে হস্তান্তর করার কী দরকার? পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, স্টিং অপারেশনের ফুটেজ দিল্লি থেকে আনার জন্য যেভাবে হাইকোর্ট, কমিটিতে একজন সিবিআই আধিকারিক নিয়োগের নির্দেশ দিল তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ। কারণ, এতেই স্পষ্ট হয়ে গেল, রাজ্য পুলিশের উপর আস্থা কতটুকু। এরই মাঝে, এদিন আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে! আদালত সূত্রে খবর, বিকাশের উদ্দেশে কল্যাণ বলেন, গত ৩৪ বছরে আপনারা কী করেছেন, আমরা জানি। আপনার হাতে তো এখনও রক্তের দাগ রয়েছে। আপনি তো পাঁচ বছর মেয়রও ছিলেন। তারপর আর ভোটে দাঁড়ানোর সাহস দেখাননি কেন? আপনি কী করেছেন, আপনি নিজেও জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন আক্রমণের মুখে পড়েও অবশ্য প্রতি আক্রমণের পথে হাঁটেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ    

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget