এক্সপ্লোর

Goutam Deb: নিউটাউনের সৃষ্টি থেকে রাজ্যের নগরায়ন, গৌতমের কলমে নবীনতম স্মার্ট সিটি

হিডকোর তত্ত্বাবধানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশ নিয়ে আধুনিক শহর নিউটাউন গড়ে উঠেছিল বাম জমানায়।

রুমা পাল, কলকাতা: বাম জমানার সঠিক পরিকল্পনাতেই নিউটাউন এত আধুনিক, ঝকঝকে। নিজের লেখা নতুন বইতে এমনই দাবি করলেন প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব। এক সময়, দীর্ঘদিন হিডকোর চেয়ারম্যান হিসেবে কাজ করা প্রাক্তন মন্ত্রীর বইয়ে উঠে এসেছে রাজ্যের নগরায়নের প্রসঙ্গ।

নিউটাউন, রাজ্যের নবীনতম স্মার্ট সিটি। এখানে যেমন আছে বিশালাকার ইকো পার্ক বা রবীন্দ্রতীর্থ, তেমনই অজস্র আবাসন, সরকারি বেসরকারি অফিস। হিডকোর তত্ত্বাবধানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশ নিয়ে আধুনিক শহর নিউটাউন গড়ে উঠেছিল বাম জমানায়। আবাসনমন্ত্রী হিসেবে বাম আমলে দীর্ঘদিন হিডকোর চেয়ারম্যান ছিলেন গৌতম দেব। নিউটাউনের সৃষ্টি থেকে রাজ্যের নগরায়ন। নতুন বই Forging an Audacious City-তে সেকথাই তুলে ধরেছেন প্রাক্তন মন্ত্রী।

প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব এপ্রসঙ্গে বলেন, নিউটাউন এ জমিতে না করলে মাকড়সার জাল হয়ে যেত, বস্তি হয়ে যেত, আগে এখানে খুন করে ফেলে দেওয়া হত। ১৯৬০, ১৯৮০ থেকে ২০১০ কী হয়েছে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে এই বইতে। গৌতম দেবের দাবি, নিম্নচাপের বৃষ্টিতে কলকাতার একাংশে জলযন্ত্রণা থাকলেও, নিউটাউনে সেই সমস্যা নেই। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কথায়, বাম জমানায় সঠিক পরিকল্পনার সুফল পাচ্ছে নিউটাউন। গৌতম দেবের বলেন, নিউটাউনে জল জমাতে পারবেন না। নিকাশি পরিকল্পনা অত্যন্ত ভাল। এখানকার পামির মালভূমির মতো নিকাশি ব্যবস্থা। প্ল্যান করে ঠিকঠাক কাজ করলে এমন হয়।

এক সময় নিউটাউনে জমি অধিগ্রহণ নিয়ে নানা অভিযোগ উঠেছিল বামেদের বিরুদ্ধে। নতুন বইয়ে তারও উত্তর দিয়েছেন গৌতম দেব। শুক্রবার প্রাক্তন মন্ত্রীর লেখা বইয়ের উদ্বোধন করেন প্রাক্তন আমলা ও প্রাক্তন সাংসদ বিক্রম সরকার। বই উদ্বোধনের পর তিনি বলেন, Forging কথার অর্থ উদ্দীপনার সঙ্গে এগিয়ে যাওয়া। Audacious শব্দের অর্থ কোনও কিছু করার জন্য বিশেষ বল। খুবই সাহসী পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন রাজ্যের প্রাক্তন আমলা তথা সাংসদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget