এক্সপ্লোর

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত ১ !

গতকাল, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রচণ্ড ঝড়ে এলাকায় বহু বাড়ি-ঘর ভেঙে পড়ে ৷ গাছপালা ভেঙে রাস্তা ঘাট বন্ধ হয়ে যায়।

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক জনের। গতকাল, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রচণ্ড ঝড়ে এলাকায় বহু বাড়ি-ঘর ভেঙে পড়ে ৷ গাছপালা ভেঙে রাস্তা ঘাট বন্ধ হয়ে যায়। কুমারগঞ্জের ভৌর গ্রাম পঞ্চায়েতের খাস পাড়াতে এক আদিবাসী পরিবারের সরকারি আবাস যোজনায় তৈরি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলে মেলছো সরেন (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে ৷ স্বামী রবি মার্ডি,সঙ্গে অন্ধ মেয়ে এবং তার তিন বছর ও এক বছরের শিশু সন্তান সমেত আহত অবস্থায় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কুমারগঞ্জের বিজেপি প্রার্থী মানস সরকার হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পাশাপাশি উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কারে হাত লাগান। এদিন সকালে কুমারগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে মৃত ও আহত পরিবারের সঙ্গে দেখা করেন। পাশাপাশি ঝড় কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়ান তিনি।

এদিকে এই ঘটনায় আবাস যোজনা ঘরের নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনায় এদিন এলাকায় যান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং কুমারগঞ্জের বিজেপি প্রার্থী মানস সরকার। সাংসদ সুকান্ত মজুমদার দেওয়াল চাপা পড়ার ঘটনায় ঘর তৈরিতে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি বিজেপি প্রার্থী মানস সরকার জানান, কুমারগঞ্জ জুড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে দেখা যায়নি। আহতদের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও, বিদ্যুৎ না থাকায় হাসপাতাল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। হাসপাতালে জেনারেটর ব্যবস্থা ছিলনা। এমনকি মোমবাতি পর্যন্ত নেই। অন্ধকারেই আহতদের ফেলে রাখা হয় বলে অভিযোগ।

অপরদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ জানান, দুর্যোগের সময় রাজনীতি করা উচিত নয়। সকলের দুর্গতদের পাশে থাকা উচিত। এ বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে জানানো হয়েছে।

এদিকে রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে ৪৪টি আসনে ভোটগ্রহণ আগামী ১০ এপ্রিল, শনিবার। ওই ৪৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি আসন রয়েছে। বাংলায় প্রথম দফায় ৩০, দ্বিতীয় দফায় ৩০ এবং তৃতীয় দফায় ৩১ আসনে ভোট হয়েছে। তবে গত ৩ দফার তুলনায় চতুর্থ দফায় নজরে থাকা প্রার্থীর সংখ্যা একটু বেশিই। শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোটের দিনে রাজ্যে জোড়া সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার প্রথমটি শিলিগুড়িতে। সেই সভায় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে চান নরন্দ্র মোদি। শুক্রবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, এখন উত্তরবঙ্গ সফররত থাকা দিলীপ ঘোষের মোদির সমাবেশে থাকার সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget