এক্সপ্লোর

রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি বিরোধীদের

কলকাতা: বিহারে মদ নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বাংলাতেও একই ভাবে মদ নিষিদ্ধ করা হোক। মঙ্গলবার, বিধানসভায় এই দাবিতে সরব হল বিরোধীরা। এ দিন রাজ্য বাজেটের উপর আলোচনা হয়। সেই সময় বলতে উঠে, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রামজ দাবি করেন, বিহারের মতো বাংলাতেও মদ নিষিদ্ধ করুক রাজ্য সরকার।  তিনি বলেন, বিহারে মদ বন্ধ করার পরে তিন মাসে অপরাধ কমেছে ৫৭%। এখানে তো অপরাধ বেড়েই চলেছে। নীতীশ কুমারের মতো মুখ্যমন্ত্রী মমতাও মদ-মুক্ত রাজ্য ঘোষণা করার চ্যালেঞ্জ নিন না। একই দাবিতে এ দিন বিধানসভায় সরব হয় কংগ্রেসও। দলের বিধায়ক মানস ভুঁইয়া মদ নিষিদ্ধ করার দাবিকে সমর্থন জানান। মদ নিষিদ্ধের প্রসঙ্গটি অবশ্য অর্থমন্ত্রী অমিত মিত্র তাঁর বক্তৃতায় এড়িয়ে যান। তবে, কর্মসংস্থান নিয়ে বিরোধীদের জবাব দেওয়া হবে বলে জানান তিনি। তৃণমূল সরকারের আমলে, গত পাঁচ বছরে ৬৮ লক্ষ কর্মসংস্থানের দাবি নিয়ে বার বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাঁদের দাবি কোথায় কত চাকরি হয়েছে তার পরিসংখ্যান দেওয়া হোক। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী এ দিন জানান, ৪ জুলাই, বাজেট অধিবেশনের শেষ দিনে এ নিয়ে তথ্য পেশ করবে সরকার। মুখ্যমন্ত্রী চান, রাজ্যের জন্য আর্থিক দাবি-দাওয়া আদায়ে বিরোধীরাও দিল্লিতে সরব হোক। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের দাবি, তাঁদের এতে কোনও আপত্তি নেই। কিন্তু, রাজ্যে যখন কোনও সরকারি অনুষ্ঠান হয় তখন তো এই তৃণমূল সরকারই বিরোধীদের ব্রাত্য করে রাখে। সরকার পক্ষ অবশ্য এ দিন এই প্রসঙ্গটি এড়িয়ে যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget