এক্সপ্লোর

সাহায্য করেনি আত্মীয়রা, দুই পাকিস্তানির সাহায্যে ওমান থেকে দেশে ফিরলেন দার্জিলিঙের মহিলা

দার্জিলিং: মিথ্যা বলে বিদেশে নিয়ে গিয়ে প্রতারণা করে বিপদের মুখে ফেলে দিয়েছিল এক আত্মীয়। অনেক অত্যাচারের শিকার হওয়ার পর অবশেষে দুই অচেনা ব্যক্তির সাহায্যে দেশে ফিরতে পারলেন দার্জিলিঙের ওই মহিলা। পরে তিনি জানতে পারেন, সাহায্যকারীরা পাকিস্তানি। দেশে ফেরার পর ওই মহিলা জানিয়েছেন, ‘দিল্লিতে থাকা আমার এক আত্মীয় গত বছরের নভেম্বরে আমাকে পরিচারিকার কাজ করার জন্য দুবাইয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। দুবাইয়ে পৌঁছনোর পর আমাকে ১২ দিন রাখা হয়। তারপর বলা হয়, ওমানে গিয়ে কাজ করতে হবে। যে সংস্থা আমাকে কাজ দেয়, তারা আমার পাসপোর্ট আটকে রাখে। যাঁর কাছে কাজ করতাম, তিনি আমাকে মারতেন। ওই সংস্থার দফতরে গিয়ে আমি এ কথা জানাতে সেখানকার লোকজনও আমাকে মারধর করে অন্য একটি বাড়িতে পাঠিয়ে দেন। আমাকে বলা হয়েছিল ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। কিন্তু দেওয়া হত ১২,৫০০ টাকা হত।’ ওই মহিলা আরও জানিয়েছেন, ‘আমি শুধু সামান্য হিন্দি বলতে পারি। সেটাই সবচেয়ে বড় সমস্যা ছিল। আমি অত্যাচার সহ্য করতে পারছিলাম না। আমার দুই সন্তান আছে। তাদের কথা ভেবে বাড়ি ফিরে আসতে চাইছিলাম। কিন্তু ওমানের ওই সংস্থা জানায়, আমাকে আরও দু’বছর কাজ করতে হবে। আমার কাছে পাসপোর্টও না থাকায় ফিরে আসতে পারছিলাম না। আমার দিদির ছেলে দুবাইয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আমি ওকে ফোন করে সব কথা জানাই। কিন্তু এর কিছুদিন পর থেকে ওকে যখনই ফোন করতাম, তখনই দেখতাম ফোন বন্ধ। আমার দু’টি মোবাইল ফোন ভেঙে দেন ওমানের ওই সংস্থার কর্মীরা। তবে আমি অন্য একটি ফোন কিনে কালিম্পঙের সমাজকর্মী উদেন ভুটিয়ার সঙ্গে কথা বলি। তাঁকে গোটা ঘটনা জানাই। এরই মধ্যে ওমানের ওই সংস্থা আমাকে সালাহ নামে একটি জায়গায় কাজ করতে যেতে বলে। আমাকে একটি বাসে তুলে দেওয়া হয়। সেই বাসের চালকের হাতে আমার পাসপোর্ট তুলে দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে বলা হয়। সেই বাসে উঠে আমি উদেনকে ফোন করে কাঁদছিলাম দেখে দুই পাকিস্তানি এগিয়ে আসেন। তাঁরা বাসচালক হিসেবে যাচ্ছিলেন। তাঁরা আমার কাছ থেকে সব কথা শুনে সাহায্য করেন। তাঁরাই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাকে একটি থানায় পৌঁছে দেন। আমি পাসপোর্ট ফিরে পাই।’ এদিকে উদেনও ওই মহিলাকে দেশে ফেরানোর উদ্যোগ নেন। তিনি দার্জিলিঙের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ সুপার ও সাংসদকে খবর দেওয়া হয়। অবশেষে এ মাসের ১১ তারিখ ওই মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়। তিনি দার্জিলিঙে ফিরে এসেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
CM Suvendu Adhikari: কত অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে ? হোল্ডিং সেন্টারে এখন রয়েছে কতজন ? বড় বার্তা মুখ্যমন্ত্রীর
কত অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে ? হোল্ডিং সেন্টারে এখন রয়েছে কতজন ? বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Delhi Murder Case :দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?
দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget