এক্সপ্লোর

পঞ্চায়েত হিংসা: শুক্রবার ৬ ঘণ্টার ধর্মঘটের ডাক বামেদের, রুখতে তৎপর নবান্ন

কলকাতা: কাল বামেদের ৬ ঘণ্টার ধর্মঘট রুখতে কড়া নবান্ন। না এলে কাটবে ছুটি-বেতন। বাদ যাবে কর্মজীবনের এক দিন। বেসরকারি বাস ভাঙচুরে ক্ষতিপূরণ। পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস রেলের। পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে সন্ত্রাসের অভিযোগ তুলে শুক্রবার রাজ্যে ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। যদিও তৃণমূল সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, রাজ্যকে সচল রুখতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে, শুক্রবারের ধর্মঘটে অর্ধ দিবসও ছুটি দেওয়া যাবে না। ধর্মঘটের দিন ছুটি নিলে বেতন কাটা যাবে। পাশাপাশি চাকরিজীবন থেকে একদিন ছেদ পড়বে। কোনও সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়লে, কিম্বা নিকটাত্মীয়ের মৃত্যুর মতো ঘটনা ঘটলে, উপযুক্ত প্রমাণ দিতে হবে। তা না করত পারলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তবে অসুস্থতা এবং অন্য গুরুতর কারণে দীর্ঘদিন ধরে যাঁরা ছুটিতে আছেন তাঁদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। বামেরা ধর্মঘটে অনড়। সোশাল মিডিয়া থেকে সড়ক। প্রচার চলছে সব জায়গাতেই। এই পরিস্থিতিতে পথে নেমে ধর্মঘটের বিরোধিতা করছে শাসক দলও। বৃহস্পতিবার দলের শ্রমিক সংগঠনের ব্যানারে কলকাতায় মিছিল করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘট। তাতেও ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। জনজীবন স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুরো পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অন্যদিনের থেকে বেশি সরকারি যানবাহন রাস্তায় থাকবে। প্রায় ৩৭০০ সরকারি বাস রাস্তায় থাকবে। জলে থাকবে ২০০ ভেসেল ও লঞ্চ। শিয়ালদা, হাওড়া, বিমানবন্দরের মতো জায়গা গুলিতে সকাল থেকে অতিরিক্ত সংখ্যায় সরকারি বাস। শুক্রবারের ধর্মঘটে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেজন্য একটি কন্ট্রোল রুমও চালু করেছে পরিবহণ দফতর। নম্বরটি হল, ০৩৩-২২৬২৫৪০২। ধর্মঘটের কারণে কোনও ক্ষতি হলে বিমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে বেসরকারি বাস মালিকদের আশ্বস্ত করেছে রাজ্য সরকার। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যেহেতু নিরাপত্তা দিয়েছে তাই ৬৫০০ বাস, ১৭০০ মিনিবাস কলকাতায় চলবে। রাজ্যে স্বাভাবিক থাকবে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কন্ট্রোল রুম ফোন করলে পরীক্ষার্থী ও অসুস্থদের পৌঁছে দেবে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বর। সেগুলি হল, ০৩৩-২৪৭৫৩৫০৫, ০৩৩- ২৪৭৪২২৪৯। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে চিঠি দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা। ট্রেন আটকালে জিআরপি-আরপিএফ বব্যস্থা নেবে। হাওড়া ও শিয়ালদায় স্পেশাল কম্যান্ডো থাককে। মেট্রো রেলও জানিয়েছে, ধর্মঘটের দিন পরিষেবা স্বাভাবিক রাখতে তারাও সচেষ্ট হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget