এক্সপ্লোর

গ্রামবাংলায় নিরঙ্কুশ তৃণমূল, ৮টি জেলা পরিষদ বিরোধীশূন্য

কলকাতা: বাঁকুড়া, হুগলি, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর- বিরোধীশূন্য হয়ে গেল এই ৮ জেলা পরিষদ। আজ দ্বিতীয় দিনেও রাজ্যের নানা জায়গায় চলছে পঞ্চায়েত ভোটের গণনা। ইতিমধ্যেই ৬৩টি গ্রাম পঞ্চায়েত, ৮৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৯টি জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে পদ্মের প্রভাব থাকলেও জেলা পরিষদে সবুজ ঝড় অব্যাহত। ভোটের এখনও পর্যন্ত বার হওয়া ফল অনুযায়ী সবকটি জেলা পরিষদ দখল করছে তৃণমূল। হাওড়া, মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছে তারা। তবে অল্প লড়াই হয়েছে মালদা ও পুরুলিয়ায়। উত্তরবঙ্গও তৃণমূলের দখলে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে একচ্ছত্র আধিপত্য শাসকদলের। দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। উত্তরবঙ্গ থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। পাশাপাশি, জমি হারিয়ে আরও সঙ্কটে বামেরা। দেখে নেওয়া যাক উত্তর বঙ্গের ফল কোচবিহারে গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসন তৃণমূলের দখলে।  ১৯৬৬টির মধ্যে ভোট হয়েছে ১২৯৫টি আসনে। তৃণমূলের দখলে ১০৪৮টি, বিজেপি ১১৫টি, সিপিএম ৪টি, ফরওয়ার্ড ব্লক ৮টি,  কংগ্রেস ৭টি এবং নির্দল ১১১টি আসনে জয়ী। দুটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। কোচবিহার জেলা পরিষদে ৩২টি আসনের মধ্যে তৃণমূল ৩১টি আসনে জয়ী, দিনহাটার একটি আসনে জয়ী নির্দল প্রার্থী। জলপাইগুড়ি জেলাতেও ঘাসফুলের দাপট। ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ৬৯টি, বিজেপি পেয়েছে ৫টি ও বামেরা একটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। ৫টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। জলপাইগুড়ির ১৯টি জেলা পরিষদ আসনের মধ্যে ১৭টি তৃণমূলের দখলে। আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮টি আসনের মধ্যে ১৭টিতে জয়ী তৃণমূল। কুমারগ্রামের ১টি আসন দখল করেছে বিজেপি। পঞ্চায়েত সমিতির ১৮৮টি আসনের মধ্যে ১৮১টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে তৃণমূল ১২৩, বিজেপি ৫৫, বামেরা ২ এবং কংগ্রেস ১টি আসনে জয় পেয়েছে। আলিপুরদুয়ার জেলার ৬৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৬ টি তৃণমূল, ৮টি বিজেপি, বামেদের ১টি এবং কংগ্রেস ১টি আসন দখল করেছে। ত্রিশঙ্কু ১৬টি আসন। তরাই-ডুয়ার্সের চা বাগান বলয়ে খাতা খুলেছে বিজেপি।

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget