এক্সপ্লোর

Dilip Ghosh: “এঁদো পুকুরে ছিলেন, ওখানেই চলে যান,'' প্রবীরকে তোপ দিলীপের

Dilip Ghosh on Prabir Ghoshal:"ভারতীয় জনতা পার্টি (BJP) গঙ্গার মতো পবিত্র ছিল, থাকবে। অনেকে এসে সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না।“ প্রবীর ঘোষালকে নিয়ে কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

কলকাতা: বিজেপিতে (BJP) ভাঙনের জল্পনা উস্কে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। আর এবার তাঁকে পাল্টা তোপ দাগলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “যাঁদের নিচ্ছে না ওখানে, নো এন্ট্রি আছে তাঁরা কষ্টের মধ্যে আছেন। কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। কেউ বলছে আগে ভুল করেছিলাম, কেউ বলছে এখন ভুল করছি। ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র ছিল, থাকবে। অনেকে এসে সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না।“ “এঁদো পুকুরে ছিলেন, ওখানেই চলে যান। কমফর্টে থাকুন।’’ বেসুরো প্রবীর ঘোষালকে নিয়ে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

ফের বিজেপিতে ভাঙন-জল্পনা। গতকাল, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন প্রবীর ঘোষাল। তাঁর দাবি, “বিজেপিতে আমি মানসিকভাবে নেই। রাজনৈতিক দল, কিন্তু ভিতরে যা কিছুর মুখোমুখি হয়েছি, তা ভয়ঙ্কর। আমাদের মতো লোকের কাজ করতে অসুবিধা হচ্ছে। এত বিড়ম্বনায় পড়তে হবে ভাবতে পারিনি। এত কমিটি ভোটের সময় টাকা টাকা করে পাগল করে দিয়েছিল, এত খারাপ অবস্থা ভাবতে পারিনি।’’ এর পাশাপাশি, তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন নিয়ে জল্পনা জিইয়ে রাখেন প্রবীর ঘোষাল। এর আগে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ক্ষোভ উগরে দেন তিনি। সেখানে তিনি লেখেন, কেন বিজেপি করা যায় না। ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি।

বিধানসভা ভোটের আগে, জানুয়ারি মাসে চাটার্ড বিমানে দিল্লিতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সঙ্গে  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রবীর ঘোষাল। অমিত শাহর (Amit Shah) হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। তারপর উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লড়ে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) কাছে ৩৫ হাজার ৯৮৯ ভোটে পরাজিত হন।

আরও পড়ুন: BSF Udayan Guha: 'সীমান্তের মানুষ বিএসএফ-এর ব্যবহার জানে', নিজের মন্তব্যে 'অনড়' উদয়ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget