এক্সপ্লোর

Purba Bardhaman School: করোনা আবহে বন্ধ স্কুল, দখল নিয়েছে কয়েক হাজার বাদুড়

বাদুড় তাড়াতে গিয়ে সমস্যায় স্কুল কর্তৃপক্ষ।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: করোনা আবহে বন্ধ থাকা স্কুল দখল হয়ে গিয়েছে। স্কুল দখল করে রীতিমতো সংসার পেতে বসেছে। না, মানুষ বা অন্য কোনও প্রাণী নয়। স্কুল দখল করে নিয়েছে একপাল বাদুড়। স্কুল কর্তৃপক্ষ হাজার চেষ্টা করেও দখলদারি হঠাতে পারছেন না। স্কুল ছাড়তে নারাজ বাদুড়ের পাল। বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ।

গত বছর থেকেই বন্ধ স্কুল। সেই সুযোগে স্কুল এখন বাদুড়ের দখলে। স্কুলের সর্বত্র তাদের অবাধ গতিবিধি। নিস্তব্ধতা ও নীরবতাকে কাজে লাগিয়ে এখন স্কুলেই তাদের ভরা সংসার। তাদের নিয়েই এখন চরম সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। বাদুড়দের মুখে করে আনা নানা খাবারের অংশ এবং বিষ্ঠার দুর্গন্ধে দমবন্ধ করা পরিবেশ স্কুলের।

বর্ধমান শহরের প্রাচীন স্কুলগুলির মধ্যে একটি রাজ কলেজিয়েট স্কুল বা রাজ স্কুল। করোনা আবহে প্রায় দেড় বছর বন্ধ রয়েছে স্কুলের পঠনপাঠন। স্কুল বন্ধ থাকার সুযোগে সম্পূর্ণ স্কুল চলে গেছে জবরদখলকারীদের দখলে। স্কুলের দখল নিয়েছে বাদুড়ের দল। স্কুল চত্বরে বাসা বেঁধেছে ছোট, বড় কয়েক হাজার বাদুড়। দিনের পর দিন তারা নিশ্চিন্তে চালিয়ে যাচ্ছে নিজেদের রাজত্ব। এর জেরে স্কুলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চরম সমস্যায় পড়েছেন স্কুলের শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা।

স্কুলে পড়ুয়াদের আসা বন্ধ থাকলেও, মাঝেমধ্যে সরকারি চাকরির পরীক্ষার কেন্দ্র পড়ছে এই রাজ কলেজিয়েট স্কুলে। বাদুড় আতঙ্কের মধ্যে কীভাবে হবে সরকারি চাকরির পরীক্ষা?

পাশাপাশি প্রশাসন সূত্রে খবর, করোনা আবহ কাটিয়ে পুজোর পর রাজ্য খুলতে পারে সব স্কুল। এই অবস্থায় স্কুলটিকে বাদুড়মুক্ত করতে রাতের ঘুম ছুটেছে কর্তৃপক্ষর। স্কুল দখল করে থাকা হাজার হাজার বাদুড় তাড়াতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও  বন দফতরের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসন ও বন দফতরের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছু অংশ বাদুড়মুক্ত করা গেলেও, অধিকাংশ জায়গায় এখনও রয়ে গেছে তাদের রাজত্ব।

এ বিষয়ে রাজ কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রবীর মন্ডল জানিয়েছেন, ‘লকডাউনে বন্ধ স্কুল চত্বর দখল নিয়ে নিয়েছে কয়েক হাজার বাদুড়। তাদের যত্রতত্র পড়ে থাকা বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ আমরা। মশাল জ্বালিয়ে, বোমা ফাটিয়ে কিছু বাদুড়কে তাড়ানো গেলেও, অধিকাংশই রয়ে গেছে স্কুল দখল করে। পাশাপাশি আগামী ২২ অগাস্ট সরকারি চাকরির পরীক্ষার কেন্দ্র পড়ছে এই স্কুলে। বাদুড়ের আতঙ্কে কীভাবে পরীক্ষা হবে, তা নিয়ে চিন্তিত আমরা। এ বিষয়ে শিক্ষা বিভাগের ডিআই ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে অনুরোধ অবিলম্বে স্কুলকে বাদুড়মুক্ত করতে হবে এবং স্যানিটাইজ করতে হবে সম্পূর্ণ স্কুল চত্বর।’

যদিও বর্ধমানের আঞ্চলিক বন আধিকারিক নিশা শর্মা জানিয়েছেন, ‘বাদুড় তাড়ানোর নির্দিষ্ট কোনও পদ্ধতি না থাকায় সমস্যা হচ্ছে। তবু আমরা প্রতিদিনই চেষ্টা করছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget