এক্সপ্লোর

পুরুলিয়ায় বরাবাজার পঞ্চায়েত সমিতি হাতছাড়া বিজেপির

বিগত পঞ্চায়েত নির্বাচনে ২৮ আসন বিশিষ্ট পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় ১৩ টি আসন, তৃণমূল পায় ১৪ টি আসন এবং কংগ্রেস পায় ১ টি আসন।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বিজেপি ও কংগ্রেসের মিলিত ভাবে চলা পঞ্চায়েত সমিতি দখল নিল তৃণমূল। পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রতুল মাহাতো । প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে ২৮ আসন বিশিষ্ট পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় ১৩ টি আসন, তৃণমূল পায় ১৪ টি আসন এবং কংগ্রেস পায় ১ টি আসন। এরপরই বিজেপি ও কংগ্রেস মিলিত ভাবে পঞ্চায়েত সমিতি গঠন করে। সমিতির সভাপতি হন কংগ্রেসের রামজীবন বাবু । কিন্তু সম্প্রতি কংগ্রেসের ওই সমিতির সভাপতি মারা যান। এরপরই থমকে যায় পঞ্চায়েত সমিতির বিজেপির ৫ জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১৯। এরপরই অনাস্থা আনে তৃণমূল । সম্প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণযোগ্য হলে ভোটাভুটিতে তৃণমূল সদস্য প্রতুল মাহাতো পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন । ঘটনায় বিজেপি সদস্যরাও এলাকার উন্নয়নে জন্য প্রতুল মাহাতোকে সমর্থন জানিয়েছেন।

পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি প্রতুল মাহাতো বলেন, 'জেলা নেতৃত্বের ওপরই আমরা সবকিছু ছেড়ে দিয়েছি। তাঁরা প্রত্যেক মেম্বার দের সঙ্গে আলাদা করে কথাও বলেছেন। এরপরই খামবন্দি করে নাম পাঠানো হয়। এভাবেই নির্বাচন পদ্ধতি চলেছে।'

এলাকার বিজেপি সদস্য জনার্দন সিংহ মোদক বলেন, 'তৃণমূলের রাজত্বে গণতন্ত্র শেষ। এখানে পুলিশ, গুণ্ডা দিয়ে ভয় পাইয়ে কাজ আদায় করে নেওয়া হচ্ছে। এলাকায় অশান্তির আবহ রয়েছে।'

রাজ্যে বিধানসভা নির্বাচনে বাজে ফল করেছে বিজেপি। এরপরই রাজ্যজুড়ে বিজেপির ভাঙন দেখা যায়। এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল নেমেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় দলবদলের হিড়িক! কিছুদিন আগেই চাকদায়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী। অন্যদিকে, ঝাড়গ্রামে ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে। এই দলবদল ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget